• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ১১ শিশুর মৃত্যু জাতিসংঘে প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন নতুন বাংলাদেশের রূপরেখা ডিএমপির উত্তরা ও ডিবি রমনা বিভাগে নতুন ডিসি সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক স্থাপনে নিষেধাজ্ঞা বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন ডিসির দরবারে অসহায়ের ভিড়, সমাধান নিয়ে ফিরছেন হাসিমুখে ওবায়দুল কাদেরের ‘পার্টনার আমলা’ সাবেক সচিব আমিন উল্লাহ নুরীকে পুনর্বাসিত করল ইউনাইটেড গ্রুপ রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ: আইনের শাসন ও গণতন্ত্রের অভিযাত্রা অব্যাহত রাখার তাগিদ ‎চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে—পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

বৃহস্পতিবার রাষ্ট্রপতি প্রার্থীর নাম ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

মো: শাহজালাল
প্রকাশকাল : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থীর নাম বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মণি। মনোনয়নপত্র জমা দেওয়ার সময়ই দলের পক্ষ থেকে প্রার্থীর নাম জানানো হবে বলে জানান তিনি।

আজ মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সচিবের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান চিফ হুইপ।

নুরুল ইসলাম মণি বলেন, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত করবেন। বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের সময় দলের প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

তিনি বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যদের নিজ দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে ভোট দেওয়ার সুযোগ নেই।

রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের বিষয়ে চিফ হুইপ বলেন, ভোট গ্রহণের জন্য বিশেষ অধিবেশন নয়, নির্বাচন কমিশন প্রয়োজনীয় বৈঠক ডাকবে।

সাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে সরকারের প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়িত হলে পরবর্তী সময়ে রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোট দেওয়ার স্বাধীনতা থাকবে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category