• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন তিন জেলায় বন্যার আশঙ্কা ১২ মাসেই বদলে যাবে ঢাকা-সিলেট মহাসড়কের দৃশ্যপট: বাণিজ্যমন্ত্রী ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার আহ্বান স্পিকারের ১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: রাষ্ট্রপতি প্রাণিবিজ্ঞান ও জীববৈচিত্র্য সংরক্ষণে গবেষণা ও উদ্ভাবনে গুরুত্বারোপ চীফ হুইপের – জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে পুলিশকে জনআস্থা অর্জন করতে হবে; মেধা, সততা ও মানবিক মূল্যবোধে দেশ গড়ার আহ্বান ডেপুটি স্পীকারের তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১০১

ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার আহ্বান স্পিকারের

মিজানুর রহমান
প্রকাশকাল : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

ক্রীড়াঙ্গনে রাজনীতির প্রভাব কমিয়ে খেলাধুলার পরিবেশকে আরও কার্যকর করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেছেন, খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে হবে।

 

শনিবার রাজধানীর ঢাকা ক্লাবে মোহামেডান সমর্থক দলের কেন্দ্রীয় কমিটির আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন।

 

মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে নিজের স্মৃতিচারণ করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘মোহামেডান স্পোর্টিং ক্লাব আমার কাছে নিখাঁদ আবেগ ও ভালোবাসার আরেক নাম।’ তিনি বলেন, সময়ের সঙ্গে খেলাধুলার প্রতি মানুষের আগ্রহ অনেকটাই কমে গেছে। তবে ১৯৬৭ সালে তিনি যখন মোহামেডান ক্লাবে খেলতেন, তখন ফুটবল নিয়ে মানুষের আবেগ ছিল অন্য রকম।

 

 

 

স্পিকার বলেন, মোহামেডানে খেলা সে সময় অনেক সম্মানের বিষয় ছিল। স্বাধীনতার আগে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাব ছিল জনপ্রিয়। মোহামেডান ক্লাবে বাঙালি খেলোয়াড়েরা খেলতেন বলে এ ক্লাবের সমর্থকও বেশি ছিল।

 

তিনি বলেন, ক্লাব ফুটবল থেকে জাতীয় দলে খেলার সুযোগ পেতে পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে বাঙালি খেলোয়াড়দের প্রতিযোগিতা করতে হতো।

 

১৯৭১ সালের পর ক্রীড়াঙ্গনে রাজনীতির অনুপ্রবেশের কারণে খেলাধুলার মান কমতে থাকে বলে মন্তব্য করেন স্পিকার। এর ফলে ঢাকার মাঠে ক্লাব ফুটবলের অংশগ্রহণও কমে যায় বলে তিনি উল্লেখ করেন।

 

স্পিকার বলেন, তরুণদের মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে খেলাধুলাকে গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার আহ্বান জানান তিনি।

 

 

 

অনুষ্ঠানের শুরুতে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অতীতের সাফল্য এবং স্পিকারের খেলোয়াড়ি জীবনের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে স্পিকারসহ অতিথিদের ক্রেস্ট প্রদান, উত্তরীয় পরিয়ে দেওয়া ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

 

অনুষ্ঠানে রেলপথ, সড়ক ও মহাসড়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, মোহামেডান সমর্থক দলের ভাইস চেয়ারম্যান মো. হাতেম, সংসদ সদস্য ও মোহামেডান সমর্থক দলের উপদেষ্টা কমিটির সদস্যসচিব খাইরুল কবীর খোকন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, সংগঠনের সভাপতি এস এম আলমগীর আবুলসহ জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ, সংসদ সদস্য, ক্লাবের সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category