আগামী ০৫ অক্টোবর ক্যুইবেকের প্রাদেশিক নির্বাচন। ইতিমধ্যে ২৭ ও ২৮ সেপ্টেম্বর অগ্রিম ভোট প্রদান সম্পন্ন হয়েছে। প্রদেশের ১২৭টি আসনের মধ্যে ০৪ টি আসনে চারজন বাংলাদেশী বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আমি ব্যক্তিগত ভাবে এই বাংলাদেশী-কানাডিয়ানদের নির্বাচনে অংশ নেয়া কে একটি রোডম্যাপ হিসেবে চিহ্নিত করি। যদিও ক্যুইবেকে অবস্থানরত অনেক বাংলাদেশীদের ভিন্নমত। বিগত দিনেও ফেডারেল ও প্রাদেশিক নির্বাচনে আমাদের বাংলাদেশী-কানাডিয়ানরা অংশ নিয়েছিলেন।
কেন রোডম্যাপ বললাম! আমাদের নতুন প্রজন্ম এগিয়ে আসছে। ইতিমধ্যে কর্মক্ষেত্রে ক্যুইবেকে জায়গা করে নিয়েছে। আজকে যারা নির্বাচন করছেন তারা আগামী দিনে এই প্রজন্মের জন্য পথ প্রদর্শক হয়ে থাকবেন। তাই চেষ্টা মতো নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছি। যদিও এই নির্বাচন নিয়ে একমাত্র পদপ্রার্থী ড. আব্দুর রশিদ (প্রিয় রশিদ ভাই) ভাইয়ের সাথে শুধুমাত্র আলাপ হয়েছে। বাংলাদেশী বংশোদ্ভূত প্রার্থী হিসেবে এই চারটি নির্বাচনী এলাকার সকল বাংলাদেশী-কানাডিয়ানদের সহযোগিতা তারা আশা করতেই পারেন।
যারা নির্বাচনে অংশ নিচ্ছেন তারা হলেন – Saint-Laurent আসনে Coalition avenir Québec-এর তাহমিনা কবীর, Verdun আসনে Canadian Party of Quebec-এর ড. আব্দুর রশিদ, Viau আসনে Canadian Party of Quebec-এর আফরুজা হোসাইন এবং Laurier-Dorion আসনে Canadian Party of Quebec-এর জেনিফার গোমেজ।
গুরুত্বপূর্ণ আসনগুলোর একটি Saint-Laurent। Qc125-এর ১৯ সেপ্টেম্বরের প্রজেকশনে আসনটিকে PLQ solide, অর্থাৎ Quebec Liberal Party-র শক্ত ঘাঁটি হিসেবে দেখানো হয়েছে। আসনটির সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসও লিবারেলদের পক্ষে। ফলে CAQ-এর প্রার্থী তাহমিনা কবীরকে দীর্ঘদিনের শক্তিশালী লিবারেল ভোটভিত্তির বিরুদ্ধে লড়তে হচ্ছে।
Viau-তেও লিবারেলদের শক্ত অবস্থান। বর্তমান এমএনএ Frantz Benjamin Quebec Liberal Party-এর এবং Qc125 আসনটিকে PLQ solide হিসেবে দেখাচ্ছে। বর্তমান প্রজেকশনেও লিবারেলরাই এখানে অনেকটা এগিয়ে। আফরুজা হোসাইন এখানে Canadian Party of Quebec-এর প্রার্থী।
Verdun-এ ২০২২ সালে Québec solidaire মাত্র ৪৬১ ভোটের ব্যবধানে আসনটি জিতেছিল। এবার Qc125 আসনটিকে লিবারেলের দিকে ঝুঁকে থাকা বলে দেখাচ্ছে। বর্তমান প্রজেকশনেও Liberal Party এগিয়ে রয়েছে। ড. আব্দুর রশিদ এখানে Canadian Party of Quebec-এর প্রার্থী।
Laurier-Dorion আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেনিফার গোমেজ। তাঁর পথও সহজ নয়। Qc125-এর ১৯ সেপ্টেম্বরের প্রজেকশনে আসনটিকে PLQ/QS pivot হিসেবে দেখানো হয়েছে। অর্থাৎ এখানে Quebec Liberal Party ও Québec solidaire-এর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতার আভাস রয়েছে।
চার বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীর মধ্যে তাহমিনা কবীর বড় দল CAQ-এর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে ড. আব্দুর রশিদ ও জেনিফার গোমেজ Canadian Party of Quebec-এর প্রার্থী। আফরুজা হোসাইনের অবস্থানও মূলধারার বড় দলের শক্ত ভোটভিত্তির বিপরীতে।
তবে জেনে রাখা ভালো, কানাডিয়ান পার্টি অব ক্যুইবেক নিজেদের কুইবেকের একমাত্র পূর্ণাঙ্গ ফেডারালিস্ট দল হিসেবে অভিহিত করে এবং জোর দিয়ে বলে যে, প্রদেশটির ভবিষ্যৎ একটি ঐক্যবদ্ধ কানাডার মধ্যেই নিহিত।
‘বিল ৯৬’ ও ‘বিল ২১’—এর বিরোধিতার মধ্য দিয়ে এই দলটির উদ্ভব ঘটে। এর পরিবর্তে দলটি ব্যক্তিগত অধিকার, দ্বিভাষিকতা এবং ইংরেজি-ভাষী ও সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষার পক্ষে অবস্থান নেয়।
চারটি আসনেই বড় রাজনৈতিক দলের শক্তিশালী অবস্থান থাকার পরও আমাদের প্রার্থীদের অগ্রযাত্রা অব্যাহত থাকুক। সেক্ষেত্রে এই চার নির্বাচনী এলাকার বাংলাদেশী ভোটারদের সবচেয়ে বেশী ভুমিকা পালনের সুযোগ রয়েছে।