• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় নতুন উপসর্গ ৮১৮ জনের ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের জরুরি বার্তা জুলাই গণ অভ্যুত্থান মানবতাবিরোধী অপরাধের মামলায় জাফর ইকবাল আসামি একযোগে ডিএমপির ১২ কর্মকর্তাকে বদলি যে পাঁচ মন্ত্রণালয় ও বিভাগ নতুন সচিব পেল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ২০ আগস্ট অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য, দক্ষতা উন্নয়ন ও গবেষণা সহযোগিতা জোরদারে গুরুত্ব – খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী প্রদানকারী সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার স্কুলছাত্রীকে ধর্ষণ, কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে মামলা ৫ আগস্ট কীভাবে আন্দোলনকারীদের কাছে ‘৩৬ জুলাই’ হয়ে উঠল

ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের জরুরি বার্তা

মো: শাহজালাল
প্রকাশকাল : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

ঢাকায় ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা পরিচয় দিয়ে ভিসা ও কনস্যুলার সেবা দেওয়ার নামে প্রতারণার চেষ্টা করছে প্রতারকচক্র। এমন অভিযোগ পাওয়ার পর সাধারণ মানুষকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে জরুরি পরামর্শ দিয়েছে ভারতীয় হাইকমিশন।

বৃহস্পতিবার ঢাকায় ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি চক্র নিজেদের হাইকমিশনের কর্মকর্তা দাবি করে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছে এবং অর্থের বিনিময়ে দ্রুত ভিসা বা অন্যান্য সুবিধা পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দিচ্ছে।

 

হাইকমিশন স্পষ্ট করে জানিয়েছে, ভারতীয় হাইকমিশনের কোনো কর্মকর্তা কখনো ভিসা প্রদান কিংবা অর্থ দাবি করার উদ্দেশ্যে ফোন, হোয়াটসঅ্যাপ, সোশ্যাল মিডিয়া বা ইমেইলের মাধ্যমে কারো সঙ্গে যোগাযোগ করেন না। সব ধরনের ভিসা আবেদন শুধু নির্ধারিত অফিশিয়াল কার্যপদ্ধতি কঠোরভাবে অনুসরণ করেই নিষ্পত্তি করা হয়ে থাকে।

 

প্রতারণা থেকে সুরক্ষায় সাধারণ মানুষের প্রতি তিনটি বিশেষ অনুরোধ জানিয়েছে হাইকমিশন।

১. এ ধরনের কোনো কল, মেসেজ বা প্রস্তাব পেলে কাউকে কোনো অর্থ প্রদান করবেন না।

 

২. নিজের ব্যক্তিগত বা আর্থিক সংক্রান্ত কোনো গোপন তথ্য শেয়ার করবেন না।

 

৩. প্রতারণার শিকার হলে বা এমন কোনো কল-মেসেজ পেলে ফোন নম্বর, স্ক্রিনশটসহ যাবতীয় তথ্য সরাসরিvisa.dhaka@mea.gov.in ই-মেইলে পাঠিয়ে সঙ্গে সঙ্গে হাইকমিশনকে জানান।

 

সবাইকে সতর্ক থাকার পাশাপাশি এসংক্রান্ত তথ্য শেয়ার করে অন্যদেরও নিরাপদ রাখতে সাহায্য করার অনুরোধ জানিয়েছে ভারতীয় হাইকমিশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category