• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মেধা, সততা ও মানবিক মূল্যবোধে দেশ গড়ার আহ্বান ডেপুটি স্পীকারের তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১০১ দক্ষিণ কেরানীগঞ্জে ককটেল তৈরির বিপুল কাঁচামাল ও ৯ হাজার মুখোশ উদ্ধার; যুবলীগ নেতা গ্রেপ্তার সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় জাতিসংঘে সর্বসম্মত প্রস্তাব পাস দেশ মেরামতে থ্রি-আর কৌশল অনুসরণ করছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ‎নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে—পানিসম্পদ মন্ত্রী মতলব উত্তরে ‘মধ্য লুধুয়া পাটোয়ারী বাড়ী তরুণ সংঘ’ নামে সামাজিক সংগঠন এর আত্মপ্রকাশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ১১ শিশুর মৃত্যু জাতিসংঘে প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন নতুন বাংলাদেশের রূপরেখা ডিএমপির উত্তরা ও ডিবি রমনা বিভাগে নতুন ডিসি

মুরাদনগরে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আবু ইউছুফ মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
প্রকাশকাল : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে জাকিয়া বেগম (৪৮) নামে এক নারীকে ৯০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২২ আগস্ট) রাতে উপজেলার জাহাপুর ইউনিয়নের শুশুন্ডা উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জাকিয়া বেগম শুশুন্ডা উত্তরপাড়া গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার এসআই কামরুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স শুশুন্ডা উত্তরপাড়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে গোপন তথ্যের ভিত্তিতে পুরাতন বাজার-বাখরাবাদ গ্যাস ফিল্ড থেকে মুরাদনগর পাকা সড়কের উত্তর পাশে রফিকের বাড়ির বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় জাকিয়া বেগমকে গ্রেপ্তার করে তার কাছ থেকে ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, জাকিয়া বেগম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। স্থানীয়রা মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রাখার প্রত্যাশা জানিয়েছেন।

এঘটনায় মুরাদনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা ও মাদক সংশ্লিষ্টতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মাদকমুক্ত মুরাদনগর গড়তে পুলিশের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category