• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিপ্লব কুমারের ৩৪১ হিসাবে ৬০ কোটি টাকার লেনদেন, সম্পদ বিবরণীর নোটিশ দেবে দুদক আটক-৩, টেকনাফে আলুর বস্তায় মিলল জি-৩ রাইফেলসহ বিপুল অস্ত্র ও বিস্ফোরক স্বরাষ্ট্রমন্ত্রী রাড্ডা ক্লিনিকে হামলায় পুলিশের নিষ্ক্রিয়তার প্রমাণ মিলেছে, মামলা হচ্ছে ওসির বিরুদ্ধে সালমান মুক্তাদীরের স্টুডিও ইসিবি নিউগিনি প্রকল্পে হামলা-ভাঙচুর: সাবেক মেজর জেনারেলসহ ১৩ জনের নামে মামলা, এজাহারে যা আছে নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান পানিসম্পদ মন্ত্রীর জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন তিন জেলায় বন্যার আশঙ্কা ১২ মাসেই বদলে যাবে ঢাকা-সিলেট মহাসড়কের দৃশ্যপট: বাণিজ্যমন্ত্রী ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার আহ্বান স্পিকারের

নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান পানিসম্পদ মন্ত্রীর

মিজানুর রহমান
প্রকাশকাল : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান পানিসম্পদ মন্ত্রীর
‎
‎
‎
‎বিশ্ব নদী দিবস এবং মার্ক এ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, নদী রক্ষায় সরকার, জনগণ, গবেষক ও পরিবেশবিদদের সমন্বিতভাবে কাজ করতে হবে।৷
‎
‎আজ রাজধানীর পান্থপথে পানি ভবন মিলনায়তনে বিশ্ব নদী দিবস এবং মার্ক এ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড-২০২৬ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন মন্ত্রী। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন ও বাংলাদেশ রিভার ফাউন্ডেশন।
‎
‎পানিসম্পদ মন্ত্রী বলেন, নদী দখল, দূষণের পাশাপাশি নদীর স্বাভাবিক প্রবাহ ও জীববৈচিত্র্য রক্ষা করতে হবে। নদীকে শুধু পানি প্রবাহের মাধ্যম হিসেবে নয়, দেশের পরিবেশ, অর্থনীতি ও মানুষের জীবন-জীবিকার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করতে হবে।
‎
‎এ্যানি চৌধুরী আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নদী ও জলাভূমি সংরক্ষণের কোনো বিকল্প নেই। নদীকে কেন্দ্র করে টেকসই ও জলবায়ু-সহনশীল উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নদীকে নিরাপদ ও জীবন্ত রাখতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে বলে তিনি জানান।
‎
‎প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, মার্ক এ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড নদী ও জলসম্পদ সংরক্ষণে যারা দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন, তাদের স্বীকৃতি ও সম্মাননা অন্যদেরও নদী রক্ষায় উৎসাহিত করবে। নদীর প্রতি দায়বদ্ধতা এবং পরিবেশ সংরক্ষণে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক উদ্যোগকে উৎসাহিত করা প্রয়োজন বলে তিনি জানান।
‎
‎নদী রক্ষা ও সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে  ৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেওয়া হয় মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড-২০২৬। লেখক ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন সেভ দ্য রিভার মুভমেন্টে বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট  মাহবুবুল কবির সিদ্দিকী,  গবেষণা ক্যাটাগরিতে নদী গবেষক ও রিভারাইন পিপলের মহাসচিব শেখ রোকন, সাংবাদিকতা ক্যাটাগরীতে যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সাজ্জাদ পারভেজ, দৈনিক বণিক বার্তার নিজস্ব প্রতিবেদক মোঃ আল ফাতাহ, সংগঠন ক্যাটাগরীতে নোঙর ট্রাস্টের চেয়ারম্যান সুমন শামস।
‎
‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।  এছাড়াও বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ভাইস চ্যাঞ্চেলর অধাপক ড. মঞ্জুরুল কিবরিয়া, পরিবেশ অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক সোলায়মান হায়দার, বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মনির হোসেন।সভাপতিত্ব করেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু।
‎
‎
‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category