• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিপ্লব কুমারের ৩৪১ হিসাবে ৬০ কোটি টাকার লেনদেন, সম্পদ বিবরণীর নোটিশ দেবে দুদক আটক-৩, টেকনাফে আলুর বস্তায় মিলল জি-৩ রাইফেলসহ বিপুল অস্ত্র ও বিস্ফোরক স্বরাষ্ট্রমন্ত্রী রাড্ডা ক্লিনিকে হামলায় পুলিশের নিষ্ক্রিয়তার প্রমাণ মিলেছে, মামলা হচ্ছে ওসির বিরুদ্ধে সালমান মুক্তাদীরের স্টুডিও ইসিবি নিউগিনি প্রকল্পে হামলা-ভাঙচুর: সাবেক মেজর জেনারেলসহ ১৩ জনের নামে মামলা, এজাহারে যা আছে নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান পানিসম্পদ মন্ত্রীর জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন তিন জেলায় বন্যার আশঙ্কা ১২ মাসেই বদলে যাবে ঢাকা-সিলেট মহাসড়কের দৃশ্যপট: বাণিজ্যমন্ত্রী ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার আহ্বান স্পিকারের

স্বরাষ্ট্রমন্ত্রী রাড্ডা ক্লিনিকে হামলায় পুলিশের নিষ্ক্রিয়তার প্রমাণ মিলেছে, মামলা হচ্ছে ওসির বিরুদ্ধে

ইকবাল আলমগীর
প্রকাশকাল : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর মিরপুরের শাহ আলী থানার এলাকায় রাড্ডা ক্লিনিকে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ঘটনায় শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে প্রত্যাহার করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হচ্ছে।

আজ রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত ২৫ সেপ্টেম্বর মধ্যরাতে রাড্ডা ক্লিনিকে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনাটি সরেজমিনে পর্যবেক্ষণের জন্য ডিএমপি কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছিল।

তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ইতিমধ্যে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে বেশ কিছু মালামাল ও আলামত উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত সব ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে। অপরাধীদের বিরুদ্ধে দলমত–নির্বিশেষে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার ভাষায়, ‘অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই। অপরাধী সে অপরাধীই।’

পুলিশ কর্মকর্তাদের বদলি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দায়িত্বে অবহেলা বা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে শুধু বদলি করেই ব্যবস্থা শেষ করা হবে না। কোনো কর্মকর্তা রাষ্ট্রদ্রোহিতা বা অন্য কোনো ফৌজদারি অপরাধে জড়িত থাকলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি নিয়মিত মামলাও করা হবে।

এ প্রসঙ্গে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির বিরুদ্ধে তদন্ত, ফরেনসিক পরীক্ষা এবং রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা ও গ্রেপ্তারের বিষয়টি তুলে ধরেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ বাহিনীর কোনো সদস্যের অপরাধ বরদাশত করা হবে না।

আইনশৃঙ্খলা রক্ষা, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং সুশাসন প্রতিষ্ঠায় সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category