• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মেধা, সততা ও মানবিক মূল্যবোধে দেশ গড়ার আহ্বান ডেপুটি স্পীকারের তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১০১ দক্ষিণ কেরানীগঞ্জে ককটেল তৈরির বিপুল কাঁচামাল ও ৯ হাজার মুখোশ উদ্ধার; যুবলীগ নেতা গ্রেপ্তার সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় জাতিসংঘে সর্বসম্মত প্রস্তাব পাস দেশ মেরামতে থ্রি-আর কৌশল অনুসরণ করছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ‎নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে—পানিসম্পদ মন্ত্রী মতলব উত্তরে ‘মধ্য লুধুয়া পাটোয়ারী বাড়ী তরুণ সংঘ’ নামে সামাজিক সংগঠন এর আত্মপ্রকাশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ১১ শিশুর মৃত্যু জাতিসংঘে প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন নতুন বাংলাদেশের রূপরেখা ডিএমপির উত্তরা ও ডিবি রমনা বিভাগে নতুন ডিসি

মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ৬ জন আটক

আবু ইউছুফ মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে ৬ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) মুরাদনগর থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। পরে মাদক সেবনের অপরাধে তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

সাজাপ্রাপ্তরা হলেন—সিদ্ধেশ্বরী এলাকার মো. জুয়েল সরকার (৫০), কৃষ্ণপুর এলাকার মো. হানিফ (৩০), সিদ্ধেশ্বরী এলাকার মো. রুহুল আমিন (৪৫), মুগসাইর এলাকার মো. মেহেদী হাসান (২৫), সিদ্ধেশ্বরী এলাকার মো. শহিদুল (৬৮) এবং কামাল্লা এলাকার মো. জুনায়েদ হোসেন (২৬)।

পুলিশ সূত্রে জানা যায়, মুরাদনগর থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনার সময় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে মাদক সেবনের অপরাধে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

মুরাদনগর থানা পুলিশ জানায়, মাদক সেবন ও মাদক ব্যবসার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদকমুক্ত মুরাদনগর গড়তে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category