পুলিশের ডিআইজি (সুপারনিউমারারি) মো. হুমায়ুন কবীরকে পুলিশ সদরদপ্তরে পদায়ন করা হয়েছে। আজ রবিবার (৬ সেপ্টেম্বর) পুলিশ সদরদপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
অফিস আদেশে বলা হয়েছে, পুলিশ সদরদপ্তর, ঢাকায় যোগদান করা ডিআইজি (সুপারনিউমারারি) মো. হুমায়ুন কবীরকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পুলিশ সদরদপ্তর, ঢাকায় পদায়ন করা হলো।
আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।