• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
চার হাজার ৫৯৯ ইউনিয়নে খেলার মাঠ তৈরি করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী বিতর্কিত সাবেক ডিবিপ্রধান হারুনসহ পুলিশের আট কর্মকর্তাকে বরখাস্ত এলজিআরডি মন্ত্রী মঈন খানের শারীরিক অবস্থার উন্নতি যুবসমাজ যেকোনো জাতির প্রাণশক্তি: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়াতে সাংবাদিকতা ও নেতৃত্বে সাফল্য । গাজীপুরের কৃতী সন্তান হাজ্বী মোহাম্মদ দেলোয়ার হোসেন সরকার অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন। অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি পদে পুনর্নির্বাচিত মোহাম্মাদ আবদুল মতিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ চারু ইন্টেরিয়র এন্ড আর্কিটেক্টস দেশব্যাপী দ্রুতই বিস্তৃতি ও জনপ্রিয় হয়ে উঠছে বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

চারু ইন্টেরিয়র এন্ড আর্কিটেক্টস দেশব্যাপী দ্রুতই বিস্তৃতি ও জনপ্রিয় হয়ে উঠছে

এম. পারভেজ পাটোয়ারী:
প্রকাশকাল : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

 

চারু ইন্টেরিয়র ও আর্কিটেক্ট নিজেদের কার্যক্রম দেশজুড়ে সম্প্রসারণ ও পরিচালনা করছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার লুধুয়া গ্রামের সন্তান জাহিদ ইসলাম ।আবাসিক ও বাণিজ্যিক স্থাপনার আধুনিক ইন্টেরিয়র ডিজাইন এবং পূর্ণাঙ্গ প্রকল্প বাস্তবায়ন সেবা নিয়ে এগিয়ে চলেছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে ৩০০টিরও বেশি প্রকল্প সম্পন্ন করেছে তারা। এ কার্যক্রম পরিচালনায় প্রতিষ্ঠানটির নিজস্ব দলে রয়েছেন ৫০ জনের বেশি স্থপতি, ডিজাইনার, প্রকৌশলী ও প্রকল্প বাস্তবায়ন বিশেষজ্ঞ।

প্রতিষ্ঠানটির কার্যক্রমের অন্যতম বৈশিষ্ট্য হলো, প্রতিটি প্রকল্পের নকশা ও পরিকল্পনা তৈরিতে গ্রাহকের জীবনযাত্রা, ব্যবসায়িক লক্ষ্য, বাজেট এবং দীর্ঘমেয়াদি প্রয়োজনকে গুরুত্ব দেওয়া। নান্দনিকতার পাশাপাশি জায়গার সর্বোত্তম ব্যবহার, কার্যকারিতা এবং নির্মাণের গুণগত মান নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

চারু ইন্টেরিয়র ও আর্কিটেক্টের সেবার পরিধিতে রয়েছে আবাসিক ভবন ও অ্যাপার্টমেন্টের ইন্টেরিয়র ডিজাইন, করপোরেট অফিস, রেস্তোরাঁ ও ক্যাফে, খুচরা পণ্য বিক্রির শোরুম এবং বিভিন্ন বাণিজ্যিক স্থাপনার নকশা ও বাস্তবায়ন। এ ছাড়া কাস্টম ফার্নিচার ডিজাইন, পুরোনো স্থাপনার সংস্কার, স্পেস প্ল্যানিং এবং ত্রিমাত্রিক (থ্রিডি) ভিজ্যুয়ালাইজেশন সেবাও দিয়ে থাকে প্রতিষ্ঠানটি।

প্রকল্পের প্রাথমিক পরিকল্পনা থেকে শুরু করে চূড়ান্ত হস্তান্তর পর্যন্ত পুরো কার্যক্রম একটি সমন্বিত ব্যবস্থাপনার আওতায় পরিচালনা করা হয়। এর মধ্যে রয়েছে প্রাথমিক পরামর্শ, নকশার ধারণা তৈরি, বিস্তারিত ড্রয়িং প্রস্তুত, নির্মাণসামগ্রী নির্বাচন, বাস্তবায়ন, গুণগত মান নিয়ন্ত্রণ এবং গ্রাহকের কাছে প্রকল্প বুঝিয়ে দেওয়া।

প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, কাজের প্রতিটি পর্যায়ে মানসম্মত নির্মাণসামগ্রী ব্যবহার, বাজেট ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প শেষ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জাহিদ ইসলাম বলেন, “আমরা বিশ্বাস করি, প্রতিটি জায়গার নিজস্ব একটি গল্প রয়েছে। আমাদের দায়িত্ব শুধু সুন্দর ইন্টেরিয়র তৈরি করার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এমন পরিবেশ তৈরি করা, যা মানুষের জীবনযাত্রার মান উন্নত করে, কর্মদক্ষতা বাড়ায় এবং গ্রাহকদের স্বপ্ন ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায়।”

তিনি আরও বলেন, “বিশ্বাস, গুণগত মান, স্বচ্ছতা ও উদ্ভাবন, আমাদের প্রতিটি প্রকল্পের মূল ভিত্তি।প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও সম্প্রসারিত হওয়ার সঙ্গে সঙ্গে সর্বোচ্চ পেশাদারত্ব ও গ্রাহক সন্তুষ্টি বজায় রেখে বিশ্বমানের ইন্টেরিয়র সমাধান দেওয়াই আমাদের লক্ষ্য।”

বাংলাদেশে আধুনিক ও উন্নতমানের ইন্টেরিয়র ডিজাইন সেবার চাহিদা বাড়ার প্রেক্ষাপটে নিজেদের কার্যক্রম আরও বিস্তৃত করতে চায় চারু ইন্টেরিয়র ও আর্কিটেক্ট। উদ্ভাবনী নকশা, টেকসই পরিকল্পনা, উন্নত প্রকল্প ব্যবস্থাপনা এবং গ্রাহকসেবার মানোন্নয়নের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে নিজেদের সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category