• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
চার হাজার ৫৯৯ ইউনিয়নে খেলার মাঠ তৈরি করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী বিতর্কিত সাবেক ডিবিপ্রধান হারুনসহ পুলিশের আট কর্মকর্তাকে বরখাস্ত এলজিআরডি মন্ত্রী মঈন খানের শারীরিক অবস্থার উন্নতি যুবসমাজ যেকোনো জাতির প্রাণশক্তি: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়াতে সাংবাদিকতা ও নেতৃত্বে সাফল্য । গাজীপুরের কৃতী সন্তান হাজ্বী মোহাম্মদ দেলোয়ার হোসেন সরকার অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন। অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি পদে পুনর্নির্বাচিত মোহাম্মাদ আবদুল মতিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ চারু ইন্টেরিয়র এন্ড আর্কিটেক্টস দেশব্যাপী দ্রুতই বিস্তৃতি ও জনপ্রিয় হয়ে উঠছে বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

চার হাজার ৫৯৯ ইউনিয়নে খেলার মাঠ তৈরি করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

ইকবাল আলমগীর
প্রকাশকাল : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

তৃণমূল পর্যায়ে ক্রীড়ার উন্নয়নে সরকার ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে খেলার মাঠ তৈরির উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

তিনি বলেছেন, এ লক্ষ্যে জেলা প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উন্নয়ন কর্তৃপক্ষ, সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সকলকে অবগত করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে রংপুরে শহীদ আবু সাঈদ স্টেডিয়াম পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘ইউনিয়ন পর্যায়ে ৩ বিঘা থেকে ৮ বিঘা খাস জমি নিয়ে সংস্কার করে তা খেলার মাঠ উপযোগী করে গড়ে তোলা হবে। আগামী ৫ বছরের মধ্যে তা বাস্তবায়ন করা হবে। ভবিষ্যৎ প্রজন্ম, যুব ও যুব নারীদের জন্য আমরা খেলার মাঠ উন্মুক্ত করে দেব।’

তিনি বলেন, ‘সারাদেশে জেলা স্টেডিয়াম আধুনিকায়ন ও সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ৮ বিভাগের স্টেডিয়ামে ইনডোর ফ্যাসিলিটিজ, সুমিংপুল স্থাপনসহ সংস্কার কাজ করা হবে। আমরা প্রকল্প প্রস্তাবনা তৈরি করে বাস্তবায়নের কাজ শুরু করেছি। আশা করছি এতে অবকাঠামোগত সংকট দূর হবে। ’

দুর্নীতির বিরুদ্ধে মন্ত্রণালয়ের উদ্যোগ নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘দুর্নীতি তদন্তে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বেশ কয়েকটি কমিটি করা হয়েছে। বিসিবি থেকে শুরু করে ফেডারেশনগুলোতে নানা অভিযোগ রয়েছে। আমাদের পাশাপাশি দুদকও কাজ করছে। প্রতিটি ক্রীড়া সংস্থা, ফেডারেশনকে জবাবদিহিতার আওতায় আনা হবে। সেই সাথে দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তিনি বলেন, ‘আগামী বছর জানুয়ারি থেকে ফুটবল, ক্রিকেট, হকি, ব্যাডমিন্টন, আর্চারী, শুটিংসহ ১৫টি ইভেন্ট দিয়ে খেলাধুলার ক্যালেন্ডার তৈরি করা হবে। এই ক্যালেন্ডারের বছরব্যাপী বয়সভিত্তিক খেলাধুলা ও সিনিয়র লেভেলের খেলোয়াররা অংশ নেবে। আমরা খেলাধুলাকে পেশা হিসেবে নিশ্চিত করতে চাই।’

আমিনুল হক বলেন, ‘বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। নতুন কুঁড়ি স্পোটর্সের প্রথম আসর সফলভাবে সম্পন্ন করা হয়েছে। আগামী ৫ নভেম্বর প্রধানমন্ত্রী খুলনা থেকে একযোগে ৫০৩টি উপজেলায় অনলাইনে তা উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রীর জীবনী

‘এ ছাড়া ভবিষ্যতের ক্রীড়াবিদ তৈরিতে প্রথম আসরের ৩০৬ জনের মধ্যে ৪০ জনকে নির্বাচিত করে স্থায়ীভাবে বিকেএসপিতে পড়াশুনা করানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে প্রতিমন্ত্রী ২০ দিনব্যাপী হ্যান্ডবল প্রশিক্ষণে অংশ নেওয়া প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।’

এ সময় সংরক্ষিত সংসদ সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন-নবী ডন, অতিরিক্ত জেলা প্রশাসক রোকসানা বেগম, জেলা ক্রীড়া কর্মকর্তা মাসুদ রানাসহ অন্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category