• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় নতুন উপসর্গ ৮১৮ জনের ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের জরুরি বার্তা জুলাই গণ অভ্যুত্থান মানবতাবিরোধী অপরাধের মামলায় জাফর ইকবাল আসামি একযোগে ডিএমপির ১২ কর্মকর্তাকে বদলি যে পাঁচ মন্ত্রণালয় ও বিভাগ নতুন সচিব পেল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ২০ আগস্ট অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য, দক্ষতা উন্নয়ন ও গবেষণা সহযোগিতা জোরদারে গুরুত্ব – খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী প্রদানকারী সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার স্কুলছাত্রীকে ধর্ষণ, কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে মামলা ৫ আগস্ট কীভাবে আন্দোলনকারীদের কাছে ‘৩৬ জুলাই’ হয়ে উঠল

কানাডায় চলতি বছরে ইমিগ্রেশন সংকট দেখা দিয়েছে-

আন্তর্জাতিক ডেক্স
প্রকাশকাল : শনিবার, ২৭ জুন, ২০২৬

কানাডায় চলতি বছরে ইমিগ্রেশন সংকট দেখা দিয়েছে-

আন্তর্জাতিক ডেক্স :

দেশটির বর্তমান স্থায়ী বাসিন্দা বা পার্মানেন্ট রেসিডেন্টস গ্রহণের লক্ষ্যমাত্রার তুলনায় বিদেশি কর্মী, আন্তর্জাতিক শিক্ষার্থী ও অন্যান্য অস্থায়ী বাসিন্দার সংখ্যা অনেক বেশি। এর ফলে কানাডায় প্রায় ২৯ লাখ মানুষের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। এর মধ্যে কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও রয়েছে।

চলতি বছরে দেশটি মাত্র তিন লাখ আশি হাজার স্থায়ী বাসিন্দা বা পার্মানেন্ট রেসিডেন্টসের আসন রেখেছে। ফলে চলতি বছরে ১০ লাখেরও বেশি মানুষের কানাডায় থাকার বৈধ পথ বন্ধ হয়ে যেতে পারে। যাদের পোস্ট গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিটে রয়েছে, তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। এ ছাড়া তাদের পরিবারের সদস্যরা, যারা ইতিমধ্যে কানাডার স্বাস্থ্যসেবা, নির্মাণ ও খাদ্য শিল্পে বছরের পর বছর কাজ করে দেশটির অর্থনীতিতে অবদান রেখেছেন, তারাও অনিশ্চয়তার মুখে পড়বেন।

দেশটির মোট টেম্পোরারি রেসিডেন্টের প্রায় ৫০ শতাংশ দক্ষিণ এশিয়ানও এর মধ্যে রয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশ থেকে আসা শিক্ষার্থী ও কর্মীরাও এই সংকটের বাইরে নন।

উল্লেখ্য, ওয়ার্ক পারমিট ধারীদের বিনা স্টাডি পারমিটে পড়াশোনার বিশেষ সুযোগ আগামী ২৭ জুন শেষ হতে চলেছে। ইতোমধ্যে অনেকেই ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হওয়া নিয়ে দুশ্চিন্তার মধ্যে রয়েছেন।

দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি ক্ষমতা গ্রহণের পর থেকেই দেশের উন্নয়ন ও অর্থনীতির চাকাকে শক্তিশালী করতে একের পর এক পরিকল্পনা গ্রহণ করে চলেছেন। তবে আশার কথা, দেশটির অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতির ওপরও অনেকের ভাগ্য নির্ধারিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category