• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
চার হাজার ৫৯৯ ইউনিয়নে খেলার মাঠ তৈরি করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী বিতর্কিত সাবেক ডিবিপ্রধান হারুনসহ পুলিশের আট কর্মকর্তাকে বরখাস্ত এলজিআরডি মন্ত্রী মঈন খানের শারীরিক অবস্থার উন্নতি যুবসমাজ যেকোনো জাতির প্রাণশক্তি: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়াতে সাংবাদিকতা ও নেতৃত্বে সাফল্য । গাজীপুরের কৃতী সন্তান হাজ্বী মোহাম্মদ দেলোয়ার হোসেন সরকার অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন। অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি পদে পুনর্নির্বাচিত মোহাম্মাদ আবদুল মতিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ চারু ইন্টেরিয়র এন্ড আর্কিটেক্টস দেশব্যাপী দ্রুতই বিস্তৃতি ও জনপ্রিয় হয়ে উঠছে বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

আগুনের লেলিহান শিখায় চোখের সামনে স্বপ্ন পুড়ে ছাই

এম. পারভেজ পাটোয়ারী:
প্রকাশকাল : সোমবার, ২৯ জুন, ২০২৬

 

মতলব উত্তর উপজেলার লুধুয়া স্কুল এন্ড কলেজের পাশে নুরুজ্জামান পাটোয়ারীর মার্কেটে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রাথমিকভাবে প্রায় সাড়ে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। গত শনিবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে মতলব উত্তর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জহিরুল ইসলাম জানান, তাঁর মুদি দোকানে ফ্রিজসহ বিপুল পরিমাণ মালামাল ছিল। এছাড়াও একটি দোকানে পেট্রোল ও অকটেনও সংরক্ষিত ছিল।
অগ্নিকাণ্ডে তাঁর প্রায় সাড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি বলেন, মুহূর্তের মধ্যেই আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়ে। কিছুই বের করতে পারিনি। সব পুড়ে গেছে। মার্কেটের মালিক নুরুজ্জামান পাটোয়ারী জানান, আগুনে তাঁর মার্কেটের ৫টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী জহির পাটোয়ারীর একমাত্র উপাজনক্ষম ছিল এই ব্যবসা। এই ব্যবসা দিয়ে তার পুরো পরিবার চলতো। সংসারে তার স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে। মেয়ে লুধুয়া হাইস্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ও ছেলে লুধুয়া মাদ্রাসার শিক্ষার্থী। প্রায় ১৫/১৬ বছর তিনি এ ব্যবসা দিয়ে সংসার চালাতেন। এখন জহির পাটোয়ারী কান্নাজড়িত কণ্ঠে বলেন আমি এখন কিভাবে চলবো, কিভাবে সংসার চালাবো। ধার-দেনা ও লোন নিয়ে ব্যবসার মালামাল উঠিয়েছি। এখন আমি সর্বস্বান্ত। কিভাবে মানুষের টাকা পরিশোধ করবো।
স্থানীয় বাসিন্দা কবির হোসেন, মনির হোসেন ও রাজিব জানান, গভীর রাতে আগুনের খবর পেয়ে এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তারা দ্রুত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, সকালে চাঁদপুর যাওয়ার পথে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষয়ক্ষতির বিষয়টি জেনেছি। আগুনের কারণ নির্ণয়ে সংশ্লিষ্টরা কাজ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category