• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় নতুন উপসর্গ ৮১৮ জনের ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের জরুরি বার্তা জুলাই গণ অভ্যুত্থান মানবতাবিরোধী অপরাধের মামলায় জাফর ইকবাল আসামি একযোগে ডিএমপির ১২ কর্মকর্তাকে বদলি যে পাঁচ মন্ত্রণালয় ও বিভাগ নতুন সচিব পেল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ২০ আগস্ট অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য, দক্ষতা উন্নয়ন ও গবেষণা সহযোগিতা জোরদারে গুরুত্ব – খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী প্রদানকারী সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার স্কুলছাত্রীকে ধর্ষণ, কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে মামলা ৫ আগস্ট কীভাবে আন্দোলনকারীদের কাছে ‘৩৬ জুলাই’ হয়ে উঠল

দুই ব্রিগেডিয়ার জেনারেল মেজর জেনারেল পদে পদোন্নতি, ৭ ও ৯ পদাতিক ডিভিশনে নতুন জিওসি

জনি হাসান
প্রকাশকাল : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

বাংলাদেশ সেনাবাহিনীর দুই ব্রিগেডিয়ার জেনারেলকে মেজর জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁদের নতুন দায়িত্বও নির্ধারণ করা হয়েছে

শুক্রবার দুপুরে সেনাভবনে আয়োজিত র‌্যাঙ্ক অ্যাডর্নিং (পদমর্যাদার ব্যাজ পরিধান) অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের উপস্থিতিতে তাঁদের নতুন র‌্যাঙ্ক পরিয়ে দেওয়া হয়

অনুষ্ঠানে চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস), কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) এবং সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের একজন মেজর জেনারেল মোল্লা মোহাম্মদ কামরুজ্জামান। তিনি এতদিন আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আরটিডক) সদর দপ্তরে কর্মরত ছিলেন। পদোন্নতির পর তাঁকে সাভার সেনানিবাসের ৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে মেজর  জেনারেল আবু হেনা মোহাম্মদ রাজী হাসান এর আগে সেনাসদরের ওয়েপনস, ইকুইপমেন্ট অ্যান্ড স্টোরস (ডব্লিউইঅ্যান্ডএস) পরিদপ্তরে কর্মরত ছিলেন। পদোন্নতির পর তাঁকে বরিশাল সেনানিবাসের ৭ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category