• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন তিন জেলায় বন্যার আশঙ্কা ১২ মাসেই বদলে যাবে ঢাকা-সিলেট মহাসড়কের দৃশ্যপট: বাণিজ্যমন্ত্রী ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার আহ্বান স্পিকারের ১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: রাষ্ট্রপতি প্রাণিবিজ্ঞান ও জীববৈচিত্র্য সংরক্ষণে গবেষণা ও উদ্ভাবনে গুরুত্বারোপ চীফ হুইপের – জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে পুলিশকে জনআস্থা অর্জন করতে হবে; মেধা, সততা ও মানবিক মূল্যবোধে দেশ গড়ার আহ্বান ডেপুটি স্পীকারের তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১০১

২০২৮ বিশ্বকাপের প্রস্ততি হিসেবে ২১ দিনের অনূর্ধ্ব-১৯ ক্যাম্প শুরু করছে বিসিবি

জনি হাসান
প্রকাশকাল : শনিবার, ৪ জুলাই, ২০২৬

২০২৮ সালের আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামীকাল থেকে ৩০ জন তরুণ ক্রিকেটারদের নিয়ে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ২১ দিনের স্কিল ক্যাম্প শুরু হতে যাচ্ছে।

২০২৬ সালের আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর যুব দল পুনর্গঠন করাই এই ক্যাম্পের মূল লক্ষ্য। ঐ আসরে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল দ্বিতীয় রাউন্ডেই বিদায় নেয়।

নির্বাচিত খেলোয়াড়রা নবনিযুক্ত প্রধান কোচ হান্নান সরকারের অধীনে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ের ওপর নিবিড় প্রশিক্ষণ নেবেন। নাভিদ নেওয়াজের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর কোচের দায়িত্ব পান হান্নান সরকার।

পেস বোলিং কোচ ডলার মাহমুদ এবং ফিল্ডিং কোচ মোহাম্মদ সেলিম ও আরশাদ খানও এই অনুশীলন কার্যক্রম তদারকি করবেন।

ইতোমধ্যে চলতি মৌসুমের ‘ইয়ুথ ক্রিকেট লিগ’ আয়োজন করেছে বিসিবি। পাশাপাশি, খুলনায় ৪৫ জন ক্রিকেটারকে নিয়ে একটি প্রস্তুতি ও পর্যবেক্ষণমূলক ট্রেনিং সেশনও অনুষ্ঠিত হয়। সেখান থেকে বাছাই করা ক্রিকেটারদের নিয়েই শুরু হচ্ছে এই স্কিল ক্যাম্প।

২০২৮ সালের আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য বাংলাদেশের মূল দল গঠনের উপযোগী খেলোয়াড়দের খুঁজে বের করা ও তাদের গড়ে তোলার লক্ষ্যেই এই ক্যাম্পটি আয়োজন করছে বিসিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category