• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ১১ শিশুর মৃত্যু জাতিসংঘে প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন নতুন বাংলাদেশের রূপরেখা ডিএমপির উত্তরা ও ডিবি রমনা বিভাগে নতুন ডিসি সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক স্থাপনে নিষেধাজ্ঞা বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন ডিসির দরবারে অসহায়ের ভিড়, সমাধান নিয়ে ফিরছেন হাসিমুখে ওবায়দুল কাদেরের ‘পার্টনার আমলা’ সাবেক সচিব আমিন উল্লাহ নুরীকে পুনর্বাসিত করল ইউনাইটেড গ্রুপ রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ: আইনের শাসন ও গণতন্ত্রের অভিযাত্রা অব্যাহত রাখার তাগিদ ‎চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে—পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

বার্সেলোনার ইতিহাসে প্রথম ব্রাজিলিয়ান অধিনায়ক রাফিনিয়া

এম এম ওয়াশীম খোকন
প্রকাশকাল : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

নতুন ইতিহাস লিখতে যাচ্ছেন রাফিনিয়া। ২০২৬-২৭ মৌসুমে বার্সেলোনার প্রথম অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ২৯ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এর মধ্য দিয়ে কাতালান ক্লাবটির ইতিহাসে প্রথম ব্রাজিলিয়ান হিসেবে মূল অধিনায়কের বাহুবন্ধনী পরার কীর্তি গড়তে যাচ্ছেন তিনি।

২০২২ সালে ইংলিশ ক্লাব লিডস ইউনাইটেড থেকে বার্সেলোনায় যোগ দেন রাফিনিয়া। হান্সি ফ্লিকের অধীনে গত কয়েক মৌসুমে দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে ওঠার পাশাপাশি ড্রেসিংরুমেও নিজের নেতৃত্বের অবস্থান তৈরি করেছেন এই উইঙ্গার।

নতুন মৌসুমের আগে বার্সেলোনার নেতৃত্বের কাঠামোয় এসেছে বড় পরিবর্তন। গত মৌসুমের প্রথম অধিনায়ক মার্ক-আন্দ্রে টের স্টেগেন ধারে আয়াক্সে এবং দ্বিতীয় অধিনায়ক রোনাল্ড আরাউহো ধারে লিভারপুলে চলে যাওয়ায় শীর্ষ নেতৃত্বের পদটি শূন্য হয়ে যায়। সেই জায়গায় রাফিনিয়াকে প্রথম অধিনায়ক করা হয়েছে।

বার্সেলোনার নতুন অধিনায়কত্বের ক্রমে দ্বিতীয় স্থানে আছেন ফ্রেঙ্কি ডি ইয়ং। এরপর তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন যথাক্রমে পেদ্রি, গাভি ও এরিক গার্সিয়া।

২০২৬-২৭ মৌসুমে বার্সেলোনার অধিনায়কের ক্রম

১. রাফিনিয়া — প্রথম অধিনায়ক

২. ফ্রেঙ্কি ডি ইয়ং — দ্বিতীয় অধিনায়ক

৩. পেদ্রি — তৃতীয় অধিনায়ক

৪. গাভি — চতুর্থ অধিনায়ক

৫. এরিক গার্সিয়া — পঞ্চম অধিনায়ক

 

রাফিনিয়ার জন্য এই দায়িত্ব শুধু নেতৃত্বের স্বীকৃতিই নয়, বার্সেলোনার ইতিহাসেও বিশেষ একটি অর্জন। ব্রাজিলের অনেক কিংবদন্তি ফুটবলার কাতালান ক্লাবটির জার্সি গায়ে খেলেছেন। কিন্তু রাফিনিয়ার আগে কোনো ব্রাজিলিয়ান বার্সেলোনার মূল বা প্রথম অধিনায়ক হওয়ার সুযোগ পাননি।

বার্সেলোনার হয়ে এখন পর্যন্ত সাতটি শিরোপা জিতেছেন রাফিনিয়া। এর মধ্যে রয়েছে তিনটি লা লিগা, একটি কোপা দেল রে এবং তিনটি স্প্যানিশ সুপার কাপ।

২০২৫ সালে লা লিগার বর্ষসেরা খেলোয়াড়ের স্বীকৃতিও পেয়েছিলেন তিনি। একই মৌসুমে চ্যাম্পিয়নস লিগের শীর্ষ গোলদাতাদের তালিকাতেও ছিলেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার।

গোলের দিক থেকেও বার্সেলোনার ইতিহাসে সেরা ব্রাজিলিয়ানদের তালিকায় জায়গা করে নিয়েছেন রাফিনিয়া। ১৭৭ ম্যাচে তার গোলসংখ্যা ৭৫। বার্সেলোনার হয়ে সর্বোচ্চ গোল করা ব্রাজিলিয়ানদের তালিকায় তার অবস্থান চতুর্থ।

এই তালিকায় তার ওপরে রয়েছেন রিভালদো, এভারিস্তো দে মাসেদো ও নেইমার এবং রোনালদিনহো।

রাফিনিয়ার সামনে এখন নতুন চ্যালেঞ্জ বার্সেলোনার মতো ঐতিহ্যবাহী ক্লাবকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া। মাঠের পারফরম্যান্সের সঙ্গে নেতৃত্বের এই নতুন দায়িত্ব তাকে ক্লাবটির ইতিহাসে আরও বিশেষ এক জায়গায় নিয়ে গেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category