বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্বের পর এবার শুরু হচ্ছে নকআউটের শেষ ষোলোর লড়াই। বিশ্বকাপ ফুটবলে “শেষ ষোলো” বা রাউন্ড অব সিক্সটিন বলতে টুর্নামেন্টের নকআউট পর্বের প্রথম ধাপকে বোঝানো হয়। গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপ থেকে সেরা দলগুলো এই পর্যায়ে পৌঁছায় এবং ১৬টি দল একক-পরাজয় বা নকআউট ভিত্তিক ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে।
এই পর্বে কোনো দল ম্যাচ হারলেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়। নির্ধারিত ৯০ মিনিটে জয়-পরাজয় নির্ধারিত না হলে অতিরিক্ত সময় এবং প্রয়োজনে টাইব্রেকারের মাধ্যমে ফলাফল নির্ধারণ করা হয়।
সাধারণত গ্রুপ পর্ব শেষে ৩২টি দল থেকে সেরা ১৬টি দল বাছাই হয়ে এই ধাপে আসে। এরপর ক্রমান্বয়ে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনালের মাধ্যমে বিশ্বকাপের চূড়ান্ত বিজয়ী নির্ধারিত হয়।
“শেষ ষোলো” ধাপটি তাই বিশ্বকাপের অন্যতম গুরুত্বপূর্ণ ও উত্তেজনাপূর্ণ পর্ব হিসেবে বিবেচিত হয়, যেখানে প্রতিটি ম্যাচই হয়ে ওঠে বাঁচা-মরার লড়াই।
৪৮ দলের টুর্নামেন্টে প্রথম ধাপ পেরিয়ে ৩২টি দল টিকে থাকলেও, এখন প্রতিটি ম্যাচই ‘বাঁচা-মরার’ লড়াই। এমন সময় সম্ভাব্য ফলাফল নিয়ে নতুন পূর্বাভাস প্রকাশ করেছে ফুটবল পরিসংখ্যানভিত্তিক
কলম্বিয়া-ঘানা ম্যাচ দিয়ে শেষ হয়েছে ৩২-এর লড়াই। কানসাস সিটির ম্যাচে ঘানাকে ১-০ গোলে হারিয়ে শেষ দল হিসেবে পরের রাউন্ডে জায়গা পেয়েছে কলম্বিয়া।
এতে শেষ ষোলোয় কে কার মুখোমুখি হচ্ছে তা ঠিক হয়েছে।
আজ রাত থেকেই শুরু হবে শেষ ষোলোর ম্যাচ। প্রথম ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে স্বাগতিক কানাডা। ম্যাচটি রাত ১১টায়।
রাত ২টায় মাঠে নামবে প্যারাগুয়ে-ফ্রান্সও।
দেখে নেওয়া যাক শেষ ষোলোয় কে কার মুখোমুখি—