আমেরিকার মহান স্বাধীনতার ২৫০তম বার্ষিকীতে নিউইয়র্কের ইস্ট রিভার ও হাডসন নদীর মোহনায় অনুষ্ঠিত হলো রিভার ক্রুজ বা নৌবিহার ।
অল কাউন্টি হোম কেয়ার, সাপ্তাহিক বাংলা গেজেট, নবান্ন রেস্টুরেন্ট ও পার্টি হলের স্বত্তাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী সিআইপি আব্দুল কাদের শিশির-এর আয়োজনে অনুষ্ঠিত মনোমুগ্ধকর নৌবিহারে স্বাধীনতার সুর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয় ।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত কন্ঠযোদ্ধা,বীরমুক্তিযোদ্ধা
রথীন্দ্র নাথ রায়,শক্তিমান অভিনেতা আহমদ শরীফ,যুবদলের সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমেদ, বঙ্গবন্ধু’র একনিষ্ঠ ভক্ত ময়নুন জামান চৌধুরী,ডা.মাসুদুল হাসান, সাপ্তাহিক বাংলা গেজেটের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা
লাবলু আনসার,বাংলা গেজেটের প্রকাশক
সীফা আমিন, বিশিষ্ট ব্যবসায়ী আবদুর রশীদ বাবু, শেরপুর জেলা সমিতির সাবেক সভাপতি মামুন রাশেদ প্রমুখ ।
অনুষ্ঠানে দেশের গান পরিবেশন করেন স্বনামধন্য সংগীত শিল্পী রিজিয়া পারভিন, লাজু আকন্দ, কামরুজ্জামান বকুল ও অন্যান্য শিল্পীবৃন্দ ।