সংগঠনের সভাপতি মোহাম্মাদ আবদুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ কার্যবিবরণী উপস্থাপন
উল্লেখ্য সভায় গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরে বক্তব্য দেন ড. রতন কুণ্ডু, আকিদুল ইসলাম, এএইচএম মাসুম বিল্লাহ, মোহাম্মাদ জিয়াউল কবির জিহন, আতাউর রহমান, সংঘটনের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাজী মোহাম্মাদ দেলোয়ার হোসেন সরকার,এস এম দিদার হোসেন, মোহাম্মাদ রেজাউল করিম, সুহৃদ সোহান হক এবং তাজবীর হাসান অর্কসহ অন্যান্য নির্বাহী সদস্য।
সভায় “অস্ট্রেলিয়ায় বাংলাদেশিরা: অতীত, বর্তমান ও ভবিষ্যৎ” শীর্ষক একটি বিশেষ সেমিনার আয়োজনের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে গবেষক, শিক্ষাবিদ, সাংবাদিক, কমিউনিটি নেতা ও তরুণ প্রজন্মের প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি সম্ভাব্য বক্তা, পৃষ্ঠপোষকতা এবং সার্বিক আয়োজনের বিভিন্ন দিক নিয়ে প্রাথমিক পরিকল্পনা গ্রহণ করা হয়
উক্ত সভায় আগামী মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন এবং এ উপলক্ষে একটি স্মারক প্রকাশের প্রস্তুতি নিয়েও আলোচনা হয়। মুক্তিযুদ্ধের ইতিহাস, প্রবাসে বাংলাদেশিদের অবদান এবং সাংবাদিকতার বিভিন্ন দিক তুলে ধরে একটি মানসম্মত স্মারক প্রকাশের ওপর গুরুত্বারোপ করা হয়েছে
সংগঠনটির সভাপতির সমাপনী বক্তব্যে মোহাম্মদ আবদুল মতিন বলেন, অস্ট্রেলিয়ায় বাংলাদেশি সাংবাদিকদের একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও পেশাদার প্ল্যাটফর্ম হিসেবে অ্যাসোসিয়েশনকে আরও কার্যকর করে তুলতে নির্বাহী কমিটি আন্তরিকভাবে কাজ করবে। তিনি সংগঠনের অগ্রযাত্রায় সকল সদস্যের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন।