• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন তিন জেলায় বন্যার আশঙ্কা ১২ মাসেই বদলে যাবে ঢাকা-সিলেট মহাসড়কের দৃশ্যপট: বাণিজ্যমন্ত্রী ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার আহ্বান স্পিকারের ১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: রাষ্ট্রপতি প্রাণিবিজ্ঞান ও জীববৈচিত্র্য সংরক্ষণে গবেষণা ও উদ্ভাবনে গুরুত্বারোপ চীফ হুইপের – জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে পুলিশকে জনআস্থা অর্জন করতে হবে; মেধা, সততা ও মানবিক মূল্যবোধে দেশ গড়ার আহ্বান ডেপুটি স্পীকারের তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১০১

ব্রাজিলের হারের দিনে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ঘোষণা নেইমারের

মিজানুর রহমান
প্রকাশকাল : সোমবার, ৬ জুলাই, ২০২৬

বিশ্বকাপ ফুটবল ২০২৬ থেকে ব্রাজিলের বিদায়ের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। দ্বিতীয় রাউন্ডে নরওয়ের কাছে ২-১ গোলে হারের পর জাতীয় দলের জার্সিতে নিজের দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি টানার সিদ্ধান্ত জানান তিনি।

ইতালির খ্যাতনামা ক্রীড়া সাংবাদিক ফাব্রিজিও রোমানো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য প্রকাশ করেন। তার পোস্টে বলা হয়, ‘জরুরি সংবাদ: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন নেইমার।’

একই পোস্টে নেইমারের প্রতিক্রিয়াও তুলে ধরা হয়। সেখানে তিনি বলেন, ‘আমি চেষ্টা করেছি, সত্যিই চেষ্টা করেছি। এই মেটলাইফ স্টেডিয়ামেই আমার যাত্রা শুরু হয়েছিল, আর আজ এখানেই তার সমাপ্তি। সবকিছু এখন শেষ।’

২০১০ সালে ব্রাজিল জাতীয় দলে অভিষেকের পর টানা চারটি বিশ্বকাপে অংশ নেন নেইমার। বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্ন পূরণ না হলেও জাতীয় দলের হয়ে একের পর এক সাফল্য ও রেকর্ড গড়েছেন তিনি।

২০১২ সালের অলিম্পিকে ব্রাজিলকে রৌপ্য পদক জিততে সহায়তা করার পর ২০১৬ সালে তার নেতৃত্বেই প্রথমবারের মতো অলিম্পিক ফুটবলে স্বর্ণপদক জেতে ব্রাজিল। জাতীয় দলের অন্যতম সফল অধিনায়ক হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেন এই তারকা ফুটবলার।

৩৪ বছর বয়সী নেইমার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করলেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে। জাতীয় দলের হয়ে ১২৯ ম্যাচে ৮০ গোল করে তিনি এই রেকর্ড গড়ে বিদায় নিলেন।

চলমান বিশ্বকাপে চোট ও ফিটনেসজনিত সমস্যার কারণে নিয়মিত একাদশে জায়গা করে নিতে পারেননি তিনি। টুর্নামেন্টে মাত্র দুটি ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন। গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে খেলার পর নরওয়ের বিপক্ষে নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন নেইমার।

সেই ম্যাচের যোগ করা সময়ে পেনাল্টি থেকে বিশ্বকাপে নিজের একমাত্র গোলটি করেন তিনি। তবে তার সেই গোলও ব্রাজিলকে পরাজয় থেকে রক্ষা করতে পারেনি।

নেইমারের বিদায়ের দিনে ২-১ গোলের ঐতিহাসিক জয় তুলে নিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে নরওয়ে। আর সেই সঙ্গে শেষ হয় ব্রাজিল ফুটবলের অন্যতম সেরা তারকার বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category