• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন তিন জেলায় বন্যার আশঙ্কা ১২ মাসেই বদলে যাবে ঢাকা-সিলেট মহাসড়কের দৃশ্যপট: বাণিজ্যমন্ত্রী ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার আহ্বান স্পিকারের ১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: রাষ্ট্রপতি প্রাণিবিজ্ঞান ও জীববৈচিত্র্য সংরক্ষণে গবেষণা ও উদ্ভাবনে গুরুত্বারোপ চীফ হুইপের – জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে পুলিশকে জনআস্থা অর্জন করতে হবে; মেধা, সততা ও মানবিক মূল্যবোধে দেশ গড়ার আহ্বান ডেপুটি স্পীকারের তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১০১

আর্জেন্টিনা-মিশর লড়াই রাত ১০টায়, সরাসরি দেখবেন যেসব প্ল্যাটফর্মে

জনি হাসান
প্রকাশকাল : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

বিশ্বকাপের চলতি আসরে অপরাজিত থাকা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হচ্ছে মিশরের। আজ মঙ্গলবার (৭ জুলাই) রাত ১০টায় শুরু হবে মেসি বাহিনীর গুরুত্বপূর্ণ এই লড়াই।

শেষ ষোলোতে ওঠার পথে গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচেই জয় পেয়েছে আর্জেন্টিনা। নিজেদের সর্বশেষ ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে ৩-২ গোলের রুদ্ধশ্বাস জয় নিয়ে নকআউট পর্ব নিশ্চিত করে তারা।

অন্যদিকে, মিশর অস্ট্রেলিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করার পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয় পেয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে। এবার শক্তিশালী আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে আফ্রিকার দলটি।

বাংলাদেশের ফুটবলপ্রেমীরা টেলিভিশনের পাশাপাশি মোবাইল ফোন ও ল্যাপটপেও সরাসরি দেখতে পারবেন ম্যাচটি। টেলিভিশনে আর্জেন্টিনা-মিশরের ম্যাচটি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), সময় টেলিভিশন ও টি-স্পোর্টস।

মোবাইল বা অনলাইনে ম্যাচ দেখতে দর্শকদের নির্ধারিত ফি দিয়ে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশন নিতে হবে। মাইরবি অ্যাপ, বাংলালিংকের টফি এবং গ্রামীণফোনের বায়োস্কোপ প্ল্যাটফর্মে সরাসরি খেলা উপভোগের সুযোগ থাকছে।

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়া আর্জেন্টিনা এই ম্যাচে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালের জায়গা নিশ্চিত করতে চাইবে। অন্যদিকে, বড় চমক দেখিয়ে শেষ আটে উঠতে মরিয়া থাকবে মিশর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category