দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৫১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে বরিশাল বিভাগ, খুলনা বিভাগ এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় একজন করে মোট তিনজনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট ২২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৭ হাজার ৫৫৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৬৬০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।