• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
চার হাজার ৫৯৯ ইউনিয়নে খেলার মাঠ তৈরি করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী বিতর্কিত সাবেক ডিবিপ্রধান হারুনসহ পুলিশের আট কর্মকর্তাকে বরখাস্ত এলজিআরডি মন্ত্রী মঈন খানের শারীরিক অবস্থার উন্নতি যুবসমাজ যেকোনো জাতির প্রাণশক্তি: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়াতে সাংবাদিকতা ও নেতৃত্বে সাফল্য । গাজীপুরের কৃতী সন্তান হাজ্বী মোহাম্মদ দেলোয়ার হোসেন সরকার অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন। অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি পদে পুনর্নির্বাচিত মোহাম্মাদ আবদুল মতিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ চারু ইন্টেরিয়র এন্ড আর্কিটেক্টস দেশব্যাপী দ্রুতই বিস্তৃতি ও জনপ্রিয় হয়ে উঠছে বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

সাবকন্টিনেন্ট ফ্রেন্ডস অব ক্যাম্পবেলটাউন ইনকের ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাহী পরিষদ ঘোষণা-

দেলোয়ার হোসেন, সিডনি থেকে
প্রকাশকাল : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

অস্ট্রেলিয়ার বহুসাংস্কৃতিক সমাজে মাতৃভাষা সংরক্ষণ ও সামাজিক সম্প্রীতি জোরদারে কাজ করে যাওয়া স্বেচ্ছাসেবী সংগঠন Subcontinent Friends of Campbelltown Inc. (SFC)-এর বার্ষিক সাধারণ সভা (AGM) শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাহী পরিষদের নাম ঘোষণা করা হয়।

সংগঠনের বর্তমান সভাপতি পারভেজ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় গঠনতন্ত্র অনুযায়ী নতুন নির্বাহী পরিষদের সদস্যদের নাম উপস্থাপন ও অনুমোদন করা হয়। গঠনতন্ত্র অনুযায়ী একজন সম্মানিত প্রধান উপদেষ্টা, ১৮ জন পদাধিকারী এবং ৭ জন নির্বাহী সদস্য নিয়ে এই নির্বাহী পরিষদ গঠিত হয়েছে।

নবঘোষিত নির্বাহী পরিষদে সম্মানিত প্রধান উপদেষ্টা (Honorary Chief Adviser) হিসেবে রয়েছেন পারভেজ খান। সভাপতি নির্বাচিত হয়েছেন কায়সার আহমেদ এবং সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মাহফুজুল হক চৌধুরী খসরু। সহ-সভাপতির পাঁচটি পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ইকবাল ফারুক, হরিশ গোয়াল, তুঙ্গনাথ খারেল, খালেদা কাইজার এবং মোহাম্মদ দেলোয়ার হোসেন সরকার। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাসুদ পারভেজ।

যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মাকসুদুর চৌধুরী সুমন, কিশওয়ার আখতার কাকলী এবং মিলি ইসলাম। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ফেরদৌস ওমি।

এছাড়া সাংস্কৃতিক সম্পাদক হিসেবে ড. শাফিন রাশেদ, সহকারী সাংস্কৃতিক সম্পাদক হিসেবে জুই সেন তুলী, সাংগঠনিক সম্পাদক হিসেবে নজরুল ইসলাম সাচ্চু, প্রকাশনা সম্পাদক হিসেবে আব্দুস সোবহান এবং প্রেস ও জনসংযোগ সম্পাদক হিসেবে হোসনে আরা তালুকদার আইরিন দায়িত্ব পালন করবেন।

নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ড. সিরাজুল হক, সাজ্জাদ সিদ্দিকী, আলমগীর ইসলাম, ফারুক এম. তালুকদার, মোস্তাফিজুর রহমান তালুকদার মনজু, গণেশ ভৌমিক এবং মনিরুল ইসলাম মুন্না।

সভায় বক্তারা বলেন, Subcontinent Friends of Campbelltown Inc. দীর্ঘদিন ধরে “Preserve and Conserve Mother Languages”—এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে মাতৃভাষা সংরক্ষণ, সাংস্কৃতিক বিকাশ এবং বহুজাতিক জনগোষ্ঠীর মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। নতুন নির্বাহী পরিষদের নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং কমিউনিটির কল্যাণে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করা হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলর মাসুদ চৌধুরী ও কাউন্সিলর আশিকুর রহমান অ্যাশ।

অনুষ্ঠানের শেষে নবনির্বাচিত নির্বাহী পরিষদের সদস্যদের অভিনন্দন জানানো হয় এবং আগামী দুই বছরে সংগঠনের লক্ষ্য ও কর্মপরিকল্পনা বাস্তবায়নে সকল সদস্যের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে কমিউনিটি ব্যক্তিত্ব ড: রফিকুল ইসলামের আরোগ্য কামনায় দোয়া করা হয়। গান পরিবেশন করেন ফারুক ও তালুকদার ও জুঁই সেন পাল। পরে রাতের খাবার পরিবেশন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category