• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ১১ শিশুর মৃত্যু জাতিসংঘে প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন নতুন বাংলাদেশের রূপরেখা ডিএমপির উত্তরা ও ডিবি রমনা বিভাগে নতুন ডিসি সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক স্থাপনে নিষেধাজ্ঞা বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন ডিসির দরবারে অসহায়ের ভিড়, সমাধান নিয়ে ফিরছেন হাসিমুখে ওবায়দুল কাদেরের ‘পার্টনার আমলা’ সাবেক সচিব আমিন উল্লাহ নুরীকে পুনর্বাসিত করল ইউনাইটেড গ্রুপ রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ: আইনের শাসন ও গণতন্ত্রের অভিযাত্রা অব্যাহত রাখার তাগিদ ‎চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে—পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

নওগাঁয় কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশকাল : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে আজ এক ব্যক্তির বাড়ি থেকে প্রায় ৯ কেজি ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে উপজেলার পারইল মাঝিপাড়া গ্রামের রায়হান মাঝি লিটনের বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

 

পুলিশ জানায়, উপজেলার পারইল মাঝিপাড়া গ্রামে মূর্তি বেচাকেনা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে থানা পুলিশ ওই গ্রামের রায়হান মাঝি লিটনের বাড়িতে অভিযান চালায়। অভিযানে তার বাড়ি তল্লাশী করে একটি ঘরের খাটের নিচ থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। মূল্যবান এই মূর্তিটি কষ্টি পাথরের। যার ওজন প্রায় ৯ কেজি।

 

রাণীনগর থানার ওসি জাকারিয়া মন্ডল বাসস’কে বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে মূর্তি বেচাকেনা চক্রের সদস্যরা পালিয়ে গেছে। পুলিশ মূর্তিটি উদ্ধার করে বিকেলে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category