• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় নতুন উপসর্গ ৮১৮ জনের ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের জরুরি বার্তা জুলাই গণ অভ্যুত্থান মানবতাবিরোধী অপরাধের মামলায় জাফর ইকবাল আসামি একযোগে ডিএমপির ১২ কর্মকর্তাকে বদলি যে পাঁচ মন্ত্রণালয় ও বিভাগ নতুন সচিব পেল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ২০ আগস্ট অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য, দক্ষতা উন্নয়ন ও গবেষণা সহযোগিতা জোরদারে গুরুত্ব – খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী প্রদানকারী সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার স্কুলছাত্রীকে ধর্ষণ, কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে মামলা ৫ আগস্ট কীভাবে আন্দোলনকারীদের কাছে ‘৩৬ জুলাই’ হয়ে উঠল

বরিশালে প্রধানমন্ত্রীর সফরে নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা –

নিজস্ব প্রতিবেদক
প্রকাশকাল : শনিবার, ১১ জুলাই, ২০২৬

কর্মীসভায় প্রধানমন্ত্রীকে টেলিফোনে সালাম জানালেন নেতাকর্মীরা
আগামী ১৩ জুলাই প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বারের মতো বরিশাল সফরে আসছেন তারেক রহমান।তার সফরকে কেন্দ্র করে সমগ্র দক্ষিণাঞ্চলে বিএনপি নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সরকারের মন্ত্রী, দলের শীর্ষ পর্যায়ের নেতা থেকে শুরু করে প্রান্তিক পর্যায়ের নেতাকর্মীরা প্রিয় নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে সফল করতে নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছেন। তারই অংশ হিসেবে আজ গৌরনদী উপজেলা অডিটোরিয়ামে এক সভার আয়োজন করা হয়। এতে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা যোগ দেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সভার এক পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে টেলিফোনে কথা বলার সময় নেতাকর্মীরা প্রিয় নেতাকে সালাম ও শুভেচ্ছা জানান। প্রধামনন্ত্রী আগামী ১৩ তারিখে গৌরনদী সফলকালে নেতাকর্মীদের সাথে সাক্ষাতের কথা বলেন। প্রধানমন্ত্রীর সাবলীল ব্যবহারে নেতাকর্মীরা আবেগাপ্লুত হয়ে পড়েন।
উল্লেখ্য,আগামী ১৩ তালিখে প্রধানমন্ত্রী দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী উদ্ধোধন করতে গৌরনদী সহ বরিশাল সফরে আসছেন। সফরকে সফল করতে জেলা,উপজেলা ও বিভাগীয় প্রশাসন এবং বিএনপির জেলা,উপজেলা ও বিভাগীয় নেতাদের সাথে দফায় দফায় সভা করছেন জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category