• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী প্রদানকারী সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার স্কুলছাত্রীকে ধর্ষণ, কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে মামলা ৫ আগস্ট কীভাবে আন্দোলনকারীদের কাছে ‘৩৬ জুলাই’ হয়ে উঠল শনির আখড়ায় ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ‘বিদেশি অতিথিদের সামনে নাস্তানাবুদ হওয়া আমাকে ব্যথিত করেছে’ গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী সিডনির মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ইন্দোনেশীয় মুসলিম নারী নূরহায়াতি নিহত, বাংলাদেশি মাহবুবুল হক এখনও লাইফ সাপোর্টে অসুস্থ ইলিয়াস কাঞ্চন, কী হয়েছে তাঁর? দেশে ফিরলেন ১৫ মাস পর এমবাপ্পে কি আসছেন ঢাকায়? যা জানালেন প্রতিমন্ত্রী

আগামী ১৯ জুলাই বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার গালা ডিনার, থাকছেন প্রায় অর্ধশত তরুণ স্বেচ্ছাসেবক-

হাজী মো. দেলওয়ার হোসেন সরকার,সিডনি থেকে
প্রকাশকাল : শনিবার, ১১ জুলাই, ২০২৬

আগামী ১৯ জুলাই সিডনির মিন্টোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়া (বিএওএ)-এর বার্ষিক গালা ডিনার ও সাংস্কৃতিক সন্ধ্যা ২০২৬। এ উপলক্ষে অনুষ্ঠানের সব ধরনের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে।

সংগঠনের সভাপতি মনিরুল হক জর্জ ও সাধারণ সম্পাদক আলমগীর ইসলাম বাবু বিদেশ বাংলা-কে জানান, অনুষ্ঠানে অতিথিদের অভ্যর্থনা ও বিভিন্ন সমন্বয়মূলক কাজে অংশ নিতে প্রায় ৫০ জন তরুণ স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করবেন।

তারা বলেন, “নতুন প্রজন্মকে বহুসাংস্কৃতিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা ও কমিউনিটি সেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করাই আমাদের অন্যতম লক্ষ্য। তরুণদের সম্পৃক্ততার মাধ্যমে বাংলাদেশি সংস্কৃতি, ঐতিহ্য ও কমিউনিটি স্পিরিটকে অস্ট্রেলিয়ার মূলধারার সমাজে আরও শক্তিশালীভাবে তুলে ধরতে চাই।”

আয়োজকরা জানান, অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার বিভিন্ন পর্যায়ের সরকারি প্রতিনিধি, কমিউনিটি নেতা, ব্যবসায়ী, পেশাজীবী এবং বাংলাদেশি-অস্ট্রেলিয়ান কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। গালা ডিনার ও সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি এটি হবে বাংলাদেশি সংস্কৃতি, ঐতিহ্য, সম্প্রীতি ও বহুসাংস্কৃতিক চেতনার এক বর্ণাঢ্য মিলনমেলা।

নির্বাচিত স্বেচ্ছাসেবকদের অনুষ্ঠানের আগে প্রশিক্ষণ ও ওরিয়েন্টেশন দেওয়া হবে। তারা মূলত অতিথি অভ্যর্থনা, ভিআইপি সহায়তা এবং বিভিন্ন সমন্বয়মূলক দায়িত্ব পালন করবেন। খাবার পরিবেশন, নিরাপত্তা, মঞ্চ ব্যবস্থাপনা ও অন্যান্য কারিগরি কার্যক্রমের জন্য পৃথক টিম দায়িত্বে থাকবে।

বার্ষিক নৈশভোজেও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬-এর আহ্বায়কের দায়িত্বে রয়েছেন অ্যাডভোকেট মোবারক হোসেন এবং সদস্য সচিব মাকসুদুর রহমান চৌধুরী সুমন।

আহ্বায়ক কমিটি জানান, সংগঠনটি দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ায় বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের বিকাশ, স্থায়ী বাংলাদেশি কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ, প্রবীণ বাংলাদেশি-অস্ট্রেলিয়ানদের কল্যাণ এবং নতুন প্রজন্মকে কমিউনিটি কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে কাজ করে যাচ্ছে।

সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশি কমিউনিটির সদস্যদের অনুষ্ঠানে উপস্থিত থেকে আয়োজনকে সফল করার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category