• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় নতুন উপসর্গ ৮১৮ জনের ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের জরুরি বার্তা জুলাই গণ অভ্যুত্থান মানবতাবিরোধী অপরাধের মামলায় জাফর ইকবাল আসামি একযোগে ডিএমপির ১২ কর্মকর্তাকে বদলি যে পাঁচ মন্ত্রণালয় ও বিভাগ নতুন সচিব পেল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ২০ আগস্ট অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য, দক্ষতা উন্নয়ন ও গবেষণা সহযোগিতা জোরদারে গুরুত্ব – খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী প্রদানকারী সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার স্কুলছাত্রীকে ধর্ষণ, কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে মামলা ৫ আগস্ট কীভাবে আন্দোলনকারীদের কাছে ‘৩৬ জুলাই’ হয়ে উঠল

সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, লাঠিপেটায় ছত্রভঙ্গ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশকাল : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে পুলিশ লাঠিপেটা করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

আজ মঙ্গলবার সন্ধ্যায় সংসদ ভবনের প্রধান গেটের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা সংসদ ভবনের প্রধান গেটের ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে পুলিশ লাঠিপেটা করে শিক্ষার্থীদের সরিয়ে দেয়। এ সময় অনেক শিক্ষার্থী বিভিন্ন দিকে চলে যান।

ঘটনার পরও কিছু শিক্ষার্থী মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় অবস্থান করছেন। সেখানে পুলিশের অতিরিক্ত সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

এর আগে আজ বিকালে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি জানিয়ে সংসদ ভবনের উদ্দেশে যাত্রা করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বিকাল পৌনে ৪টার দিকে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড় দ্বিতীয়বারের মতো অবরোধ করেন। সোয়া এক ঘণ্টার বেশি সময় অবস্থানের পর বিকাল ৫টা ২০ মিনিটের দিকে তারা মিছিল নিয়ে সংসদ ভবনের দিকে রওনা হন।

আন্দোলনকারীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—সন্ধ্যার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও বক্তব্যের জন্য ক্ষমা চাওয়া, ১৩ জুলাই অস্বস্তিকর পরিবেশে পরীক্ষা দেওয়া ও পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনরায় পরীক্ষা নেওয়া এবং ১৫ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করে নতুন রুটিন প্রকাশ করা।

এর আগে রাজধানীর বিভিন্ন এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়া, পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে ত্রুটি এবং প্রশ্নের মান নিয়ে অসন্তোষ থেকে তারা এ আন্দোলন শুরু করেন।

এদিকে, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আজ বিকালে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জরুরি বৈঠকে বসেন। বৈঠকের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category