• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় নতুন উপসর্গ ৮১৮ জনের ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের জরুরি বার্তা জুলাই গণ অভ্যুত্থান মানবতাবিরোধী অপরাধের মামলায় জাফর ইকবাল আসামি একযোগে ডিএমপির ১২ কর্মকর্তাকে বদলি যে পাঁচ মন্ত্রণালয় ও বিভাগ নতুন সচিব পেল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ২০ আগস্ট অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য, দক্ষতা উন্নয়ন ও গবেষণা সহযোগিতা জোরদারে গুরুত্ব – খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী প্রদানকারী সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার স্কুলছাত্রীকে ধর্ষণ, কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে মামলা ৫ আগস্ট কীভাবে আন্দোলনকারীদের কাছে ‘৩৬ জুলাই’ হয়ে উঠল

যুক্তরাষ্ট্রে চিকিৎসা ভিসা আবেদনে নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশকাল : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

যুক্তরাষ্ট্রে চিকিৎসার উদ্দেশ্যে ভিসা আবেদন করতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।

 

শনিবার দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় বলা হয়, চিকিৎসার জন্য বি-২ (B-2) ভিজিটর ভিসা আবেদনকারীদের চিকিৎসা, যাতায়াত এবং যুক্তরাষ্ট্রে অবস্থানকালীন সব ধরনের ব্যয় বহনের আর্থিক সক্ষমতার প্রমাণ জমা দিতে হবে।

দূতাবাস জানায়, কনস্যুলার কর্মকর্তারা প্রতিটি আবেদন পৃথকভাবে মূল্যায়ন করেন, যাতে নিশ্চিত হওয়া যায় যে আবেদনকারীর পরিকল্পিত চিকিৎসা বা অবস্থানের কারণে যুক্তরাষ্ট্রের করদাতাদের ওপর কোনো আর্থিক বোঝা সৃষ্টি হবে না।

 

নতুন নির্দেশনা অনুযায়ী, চিকিৎসা ভিসার আবেদনকারীদের নিজ দেশের চিকিৎসকের দেওয়া চিকিৎসা-সংক্রান্ত নথি বা ব্যবস্থাপত্র জমা দিতে হবে। একই সঙ্গে কেন যুক্তরাষ্ট্রে চিকিৎসা প্রয়োজন, তার ব্যাখ্যাও দিতে হবে।

 

এ ছাড়া যুক্তরাষ্ট্রের কোনো চিকিৎসক বা হাসপাতালের কাছ থেকে একটি সম্মতিপত্র (Letter of Acceptance) জমা দিতে হবে। এতে প্রস্তাবিত চিকিৎসার ধরন, সম্ভাব্য সময়কাল এবং আনুমানিক ব্যয়ের বিবরণ থাকতে হবে।

মার্কিন দূতাবাস আরও জানিয়েছে, আবেদনকারীদের চিকিৎসা ব্যয়, যাতায়াতের খরচ এবং যুক্তরাষ্ট্রে অবস্থানকালীন আবাসন ও অন্যান্য ব্যয় বহনের জন্য পর্যাপ্ত আর্থিক সক্ষমতার প্রমাণও দাখিল করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category