• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
চার হাজার ৫৯৯ ইউনিয়নে খেলার মাঠ তৈরি করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী বিতর্কিত সাবেক ডিবিপ্রধান হারুনসহ পুলিশের আট কর্মকর্তাকে বরখাস্ত এলজিআরডি মন্ত্রী মঈন খানের শারীরিক অবস্থার উন্নতি যুবসমাজ যেকোনো জাতির প্রাণশক্তি: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়াতে সাংবাদিকতা ও নেতৃত্বে সাফল্য । গাজীপুরের কৃতী সন্তান হাজ্বী মোহাম্মদ দেলোয়ার হোসেন সরকার অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন। অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি পদে পুনর্নির্বাচিত মোহাম্মাদ আবদুল মতিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ চারু ইন্টেরিয়র এন্ড আর্কিটেক্টস দেশব্যাপী দ্রুতই বিস্তৃতি ও জনপ্রিয় হয়ে উঠছে বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

অস্ট্রেলিয়ায় বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে রক্তদান কর্মসূচি।

হাজ্বী মোঃ দেলোয়ার হোসেন সরকার,অস্ট্রেলিয়া প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

অস্ট্রেলিয়ায় বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে রক্তদান কর্মসূচি।
অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা আবারও সামাজিক দায়বদ্ধতা ও মানবিক চেতনার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। ‘বাংলাদেশি অস্ট্রেলিয়ান’ ফেসবুক গ্রুপের উদ্যোগে ২৫ জুলাই (শনিবার) সিডনির রেড ক্রস অস্ট্রেলিয়ার লাইফব্লাড পারামাট্টা ডোনার সেন্টারে দিনব্যাপী কমিউনিটি ব্লাড ডোনেশন ডে সফলভাবে অনুষ্ঠিত হয়।

সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হওয়া এই কর্মসূচিতে প্রবাসী বাংলাদেশি নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে রক্তদান করেন। আয়োজকদের মতে, রক্তদান কেবল একটি মানবিক সহায়তাই নয়, এটি জীবন বাঁচানোর অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। একজন রক্তদাতার এই স্বেচ্ছাসেবী উদ্যোগ একাধিক মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব চৌধুরী এস এ বেগ। তিনি রক্তদাতাদের এই স্বেচ্ছাসেবী উদ্যোগের প্রশংসা করে বলেন, প্রবাসের কর্মব্যস্ত জীবনের মধ্যেও সমাজের কল্যাণে বাংলাদেশিদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ নতুন প্রজন্মসহ সবাইকে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে উৎসাহিত করবে।

এই আয়োজনের কমিউনিটি পার্টনার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ক্যাম্পবেলটাউন ঈগলস স্পোর্টস।

এছাড়া কর্মসূচির পৃষ্ঠপোষক ছিল বে মাইগ্রেশন সল্যুশনস। প্রতিষ্ঠানের পরিচালক এম শাহাদাত হোসেন-এর সহযোগিতার জন্য আয়োজকরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন ।

প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন তারাফদার তানজিল মাহাদি। তাঁর পরিকল্পনা, দক্ষ সমন্বয় এবং নিরলস পরিশ্রমে কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়িত হয়।

অনুষ্ঠান শেষে আয়োজক কমিটির পক্ষ থেকে অংশগ্রহণকারী সকল রক্তদাতা, নিবন্ধনকারী, স্বেচ্ছাসেবক

‘বাংলাদেশি অস্ট্রেলিয়ান’ ফেসবুক গ্রুপের নেতৃবৃন্দ বলেন, এই কর্মসূচির সাফল্য প্রমাণ করেছে যে প্রবাসের ব্যস্ততার মধ্যেও বাংলাদেশি কমিউনিটি মানবিক ও সামাজিক দায়বদ্ধতার প্রশ্নে সবসময় ঐক্যবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

“এক ব্যাগ রক্ত, একাধিক জীবনের নতুন আশা” এই প্রতিপাদ্যকে ধারণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category