• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মতলব উত্তরে ‘মধ্য লুধুয়া পাটোয়ারী বাড়ী তরুণ সংঘ’ নামে সামাজিক সংগঠন এর আত্মপ্রকাশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ১১ শিশুর মৃত্যু জাতিসংঘে প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন নতুন বাংলাদেশের রূপরেখা ডিএমপির উত্তরা ও ডিবি রমনা বিভাগে নতুন ডিসি সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক স্থাপনে নিষেধাজ্ঞা বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন ডিসির দরবারে অসহায়ের ভিড়, সমাধান নিয়ে ফিরছেন হাসিমুখে ওবায়দুল কাদেরের ‘পার্টনার আমলা’ সাবেক সচিব আমিন উল্লাহ নুরীকে পুনর্বাসিত করল ইউনাইটেড গ্রুপ রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ: আইনের শাসন ও গণতন্ত্রের অভিযাত্রা অব্যাহত রাখার তাগিদ ‎চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে—পানিসম্পদ মন্ত্রী

তারেক রহমানের ভারত সফর নিয়ে ‘অধীর আগ্রহে’ অপেক্ষায় দিল্লি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশকাল : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে দিল্লি অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানিয়েছেন বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

বুধবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

 

দীনেশ ত্রিবেদী বলেন, বৈঠকে বাংলাদেশ-ভারতের বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। সংস্কৃতি, খেলাধুলাসহ পারস্পরিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে মতবিনিময় হয়েছে, যা দুই দেশের সম্পর্ক আরও জোরদারে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর প্রসঙ্গে ভারতীয় হাইকমিশনার বলেন, এ সফর নিয়ে দিল্লি অধীর আগ্রহে অপেক্ষা করছে।

 

তিস্তা চুক্তির বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এমন কোনো সমস্যা নেই যার সমাধান সম্ভব নয়। দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক আরও জোরদারের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

 

 

দীনেশ ত্রিবেদী আরও বলেন, বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। দুই দেশের জনগণের স্বার্থে ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায়। তিনি বলেন, বাংলাদেশ ও ভারত শুধু সীমান্তই ভাগাভাগি করে না, দুই দেশের মধ্যে ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিরও গভীর বন্ধন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category