• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মেধা, সততা ও মানবিক মূল্যবোধে দেশ গড়ার আহ্বান ডেপুটি স্পীকারের তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১০১ দক্ষিণ কেরানীগঞ্জে ককটেল তৈরির বিপুল কাঁচামাল ও ৯ হাজার মুখোশ উদ্ধার; যুবলীগ নেতা গ্রেপ্তার সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় জাতিসংঘে সর্বসম্মত প্রস্তাব পাস দেশ মেরামতে থ্রি-আর কৌশল অনুসরণ করছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ‎নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে—পানিসম্পদ মন্ত্রী মতলব উত্তরে ‘মধ্য লুধুয়া পাটোয়ারী বাড়ী তরুণ সংঘ’ নামে সামাজিক সংগঠন এর আত্মপ্রকাশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ১১ শিশুর মৃত্যু জাতিসংঘে প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন নতুন বাংলাদেশের রূপরেখা ডিএমপির উত্তরা ও ডিবি রমনা বিভাগে নতুন ডিসি

মায়ানমারে পাচারের সময় ৩৫ টনের বেশি সার-ডাল জব্দ, আটক ৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশকাল : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

কোস্ট গার্ডের অভিযানে নোয়াখালীর ভাসানচর উপকূল থেকে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ ইউরিয়া সার, ছোলা ও বুটের ডাল জব্দ করা হয়েছে। এ সময় পাচারের সঙ্গে জড়িত অভিযোগে ছয়জনকে আটক করা হয়েছে।

বুধবার রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল চারটার দিকে ভাসানচরের গাংগুরিয়ার চরসংলগ্ন সমুদ্র এলাকায় কোস্ট গার্ড স্টেশন ভাসানচর বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় একটি সন্দেহভাজন কার্গো বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ২৪ হাজার ৫০০ কেজি ইউরিয়া সার, ৩ হাজার ৭০০ কেজি ছোলা এবং ৬ হাজার ৮৫০ কেজি বুটের ডাল জব্দ করা হয়।

 

কোস্ট গার্ডের ভাষ্য, জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ ৪ হাজার ২৫০ টাকা। এ ছাড়া পাচারকাজে ব্যবহৃত কার্গো বোটটি জব্দ করা হয়েছে এবং ছয়জনকে আটক করা হয়েছে।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জব্দ করা মালামাল, বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

 

কোস্ট গার্ড জানিয়েছে, চোরাচালান প্রতিরোধে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category