• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মতলব উত্তরে ‘মধ্য লুধুয়া পাটোয়ারী বাড়ী তরুণ সংঘ’ নামে সামাজিক সংগঠন এর আত্মপ্রকাশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ১১ শিশুর মৃত্যু জাতিসংঘে প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন নতুন বাংলাদেশের রূপরেখা ডিএমপির উত্তরা ও ডিবি রমনা বিভাগে নতুন ডিসি সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক স্থাপনে নিষেধাজ্ঞা বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন ডিসির দরবারে অসহায়ের ভিড়, সমাধান নিয়ে ফিরছেন হাসিমুখে ওবায়দুল কাদেরের ‘পার্টনার আমলা’ সাবেক সচিব আমিন উল্লাহ নুরীকে পুনর্বাসিত করল ইউনাইটেড গ্রুপ রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ: আইনের শাসন ও গণতন্ত্রের অভিযাত্রা অব্যাহত রাখার তাগিদ ‎চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে—পানিসম্পদ মন্ত্রী

অস্ট্রেলিয়ার রিলায়েবল কলেজ অব নার্সিং-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন সাংবাদিক মোহাম্মাদ আবদুল মতিন

এএইচএম মাসুম বিল্লাহ :
প্রকাশকাল : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

অস্ট্রেলিয়ার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রিলায়েবল কলেজ অব নার্সিং (আরসিএন কলেজ)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত সিনিয়র সাংবাদিক, শিক্ষাবিদ ও কমিউনিটি সংগঠক মোহাম্মাদ আবদুল মতিন।

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, অস্ট্রেলিয়ার শিক্ষা ও প্রশিক্ষণ খাতের নিয়ন্ত্রক সংস্থা অস্ট্রেলিয়ান স্কিলস কোয়ালিটি অথরিটি (ASQA)-এর বাধ্যতামূলক ফিট অ্যান্ড প্রপার পারসন অ্যাসেসমেন্ট-এ সফলভাবে উত্তীর্ণ হওয়ার পর তাঁকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়। নিবন্ধিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও পরিচালনাসংশ্লিষ্ট কর্মকর্তাদের সততা, পেশাগত যোগ্যতা, প্রশাসনিক সক্ষমতা এবং আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতেই এ মূল্যায়ন বাধ্যতামূলক।

নিয়োগ প্রসঙ্গে মোহাম্মাদ আবদুল মতিন বলেন,
“কলেজ কর্তৃপক্ষ প্রথমে আমাকে এ দায়িত্ব গ্রহণের প্রস্তাব দেয়। পরে আমার জীবনবৃত্তান্ত ও প্রয়োজনীয় নথিপত্র ASQA-এর কাছে জমা দেওয়া হয়। নির্ধারিত যাচাই-বাছাই শেষে অনুমোদন পাওয়ার পর আমাকে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়।”

তিনি বলেন, আরসিএন কলেজ অস্ট্রেলিয়ার CRICOS-এ নিবন্ধিত একটি আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান। দেশীয় ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা ও ব্যবহারিক প্রশিক্ষণ নিশ্চিত করাই প্রতিষ্ঠানটির প্রধান লক্ষ্য। বিশেষ করে বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য আধুনিক, নিরাপদ ও সহায়ক শিক্ষার পরিবেশ গড়ে তুলতে কলেজটি নিরলসভাবে কাজ করছে।

তিনি আরও জানান, অস্ট্রেলিয়ায় স্বাস্থ্যসেবা খাতে দক্ষ জনশক্তির চাহিদা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। আগামী দশকে Health Care and Social Assistance দেশটির অন্যতম বৃহৎ কর্মসংস্থান সৃষ্টিকারী খাত হিসেবে বিবেচিত হবে। এই চাহিদা পূরণে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে নিবন্ধিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আরসিএন কলেজে নার্সিং, এজড কেয়ার, প্রতিবন্ধী সেবা (Disability Support) এবং স্বাস্থ্যসেবা-সংশ্লিষ্ট বিভিন্ন পেশাভিত্তিক কোর্স পরিচালিত হয়।

তিন দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতা, শিক্ষা ও কমিউনিটি সেবার সঙ্গে যুক্ত মোহাম্মাদ আবদুল মতিন ১৯৮৯ সালে দৈনিক আজাদ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা জীবন শুরু করেন। পরবর্তীতে তিনি দ্য ডেইলি স্টার, দৈনিক আবির্ভাব, দ্য ডেইলি ডিসক্লোজারসহ বিভিন্ন জাতীয় গণমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বাংলাদেশ সচিবালয়, জাতীয় সংসদ, প্রধানমন্ত্রীর কার্যালয়, বঙ্গভবন এবং রাজনৈতিক অঙ্গনের সংবাদ সংগ্রহে তাঁর রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা।

বর্তমানে তিনি বিদেশ বাংলা-এর সম্পাদক, অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-এর সভাপতি এবং অস্ট্রেলিয়ার পেশাজীবী সংগঠন মিডিয়া, এন্টারটেইনমেন্ট অ্যান্ড আর্টস অ্যালায়েন্স (MEAA) ও লোকাল অ্যান্ড ইন্ডিপেনডেন্ট নিউজ অ্যাসোসিয়েশন (LINA)-এর সদস্য। এছাড়া তিনি Justice of the Peace (JP), New South Wales এবং Qualified Education Agent Counsellor (QEAC) হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাংবাদিকতা, শিক্ষা ও কমিউনিটি সেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি অস্ট্রেলিয়ায় একাধিক সম্মাননা অর্জন করেছেন। এর মধ্যে ফেডারেল মন্ত্রী টনি বার্কের COVID Hero Award এবং Canterbury-Bankstown City Council-এর Pandemic Hero Award উল্লেখযোগ্য।

মোহাম্মাদ আবদুল মতিনের এ নিয়োগকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশি কমিউনিটির জন্য একটি গৌরবময় অর্জন হিসেবে বিবেচনা করা হচ্ছে। সংশ্লিষ্টদের আশা, তাঁর নেতৃত্বে রিলায়েবল কলেজ অব নার্সিং আন্তর্জাতিক মানের শিক্ষা সম্প্রসারণ এবং দক্ষ মানবসম্পদ গঠনে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category