• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
চার হাজার ৫৯৯ ইউনিয়নে খেলার মাঠ তৈরি করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী বিতর্কিত সাবেক ডিবিপ্রধান হারুনসহ পুলিশের আট কর্মকর্তাকে বরখাস্ত এলজিআরডি মন্ত্রী মঈন খানের শারীরিক অবস্থার উন্নতি যুবসমাজ যেকোনো জাতির প্রাণশক্তি: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়াতে সাংবাদিকতা ও নেতৃত্বে সাফল্য । গাজীপুরের কৃতী সন্তান হাজ্বী মোহাম্মদ দেলোয়ার হোসেন সরকার অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন। অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি পদে পুনর্নির্বাচিত মোহাম্মাদ আবদুল মতিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ চারু ইন্টেরিয়র এন্ড আর্কিটেক্টস দেশব্যাপী দ্রুতই বিস্তৃতি ও জনপ্রিয় হয়ে উঠছে বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

সারদা থেকে পালানো সেই ডিআইজিসহ ৩ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশকাল : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ডিআইজি এ কে এম আহসানউল্লাহসহ তিন পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যায় জড়িত থাকার অভিযোগে গত বছরের অক্টোবর মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত-সংক্রান্ত একটি বিশেষ দল তাকে গ্রেপ্তার করলে তিনি সারদা পুলিশ একাডেমি থেকে পালিয়ে যান।

 

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক তিন প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। এতে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

 

প্রজ্ঞাপন অনুযায়ী, রাজশাহীর সারদা পুলিশ একাডেমির ডিআইজি এ কে এম এহসানউল্লাহ ২০২৫ সালের ২৯ অক্টোবর থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত। তার বিরুদ্ধে ‘অসদাচরণ’ ও ‘পলায়নের’ অভিযোগে বিভাগীয় মামলা দায়ের করা হয়। একই তারিখ থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

 

অন্য প্রজ্ঞাপনে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ওএসডি হিসেবে সংযুক্ত পুলিশ সুপার মো. আলী আশরাফ ভূঞা ২০২৫ সালের ৭ মার্চ থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত। তার বিরুদ্ধে ‘অসদাচরণ’ ও ‘পলায়নের’ অভিযোগে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ৭ মার্চ ২০২৫ থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

 

এছাড়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার ফারহানা তাসকিন ২০১৮ সালের ২৮ মার্চ থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে ‘পলায়নের’ অভিযোগে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে। একই তারিখ থেকে তাকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনিও বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন।

 

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার সংশ্লিষ্ট বিধান অনুযায়ী এই সাময়িক বরখাস্তের আদেশ কার্যকর করা হয়েছে। বরখাস্তকালীন তারা বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category