• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় নতুন উপসর্গ ৮১৮ জনের ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের জরুরি বার্তা জুলাই গণ অভ্যুত্থান মানবতাবিরোধী অপরাধের মামলায় জাফর ইকবাল আসামি একযোগে ডিএমপির ১২ কর্মকর্তাকে বদলি যে পাঁচ মন্ত্রণালয় ও বিভাগ নতুন সচিব পেল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ২০ আগস্ট অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য, দক্ষতা উন্নয়ন ও গবেষণা সহযোগিতা জোরদারে গুরুত্ব – খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী প্রদানকারী সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার স্কুলছাত্রীকে ধর্ষণ, কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে মামলা ৫ আগস্ট কীভাবে আন্দোলনকারীদের কাছে ‘৩৬ জুলাই’ হয়ে উঠল

সিডনির মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ইন্দোনেশীয় মুসলিম নারী নূরহায়াতি নিহত, বাংলাদেশি মাহবুবুল হক এখনও লাইফ সাপোর্টে

হাজ্বী মোহাম্মদ দেলোয়ার হোসেন সরকার সিডনি, অস্ট্রেলিয়া।
প্রকাশকাল : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

অস্ট্রেলিয়ার সিডনির বাংলাদেশি অধ্যুষিত লাকেম্বায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত ইন্দোনেশীয় বংশোদ্ভূত মুসলিম নারী নূরহায়াতি পামুংকাস (৪৩) টানা এক সপ্তাহ নিবিড় চিকিৎসাধীন থাকার পর সোমবার সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

দুই সন্তানের জননী নূরহায়াতি পামুংকাস সন্তানদের স্কুল থেকে আনতে যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা কৃত্রিম কোমায় (Induced Coma) রাখেন। টানা এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর সিডনির লিভারপুল হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

একই দুর্ঘটনায় গুরুতর আহত বাংলাদেশি প্রবাসী মাহবুবুল হক (৬৪) এখনও সেন্ট জর্জ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁর অবস্থা এখনও অত্যন্ত সংকটাপন্ন।

নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর প্রায় ১টার দিকে লাকেম্বার দ্য বুলেভার্ড সড়কের একটি চিহ্নিত পথচারী পারাপারস্থলে একটি গাড়ি দুই পথচারীকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় দুজনকেই উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

গুরুতর আহত মাহবুবুল হককে সেন্ট জর্জ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখনও লাইফ সাপোর্টে রয়েছেন এবং তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাঁর দ্রুত সুস্থতার জন্য পরিবার, স্বজন এবং সিডনির বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।

নূরহায়াতির স্বামী আগুং সিডনির বালমেইন এলাকার ডিকস হোটেলের প্রধান শেফ। স্ত্রীকে হারিয়ে তিনি এখন দুই সন্তানকে নিয়ে কঠিন সময় পার করছেন। পরিবারের পাশে দাঁড়াতে স্থানীয় কমিউনিটি, বন্ধু ও সহকর্মীদের উদ্যোগে GoFundMe-এর মাধ্যমে ইতোমধ্যে ৫০ হাজার অস্ট্রেলিয়ান ডলারের বেশি অনুদান সংগ্রহ হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category