• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
চার হাজার ৫৯৯ ইউনিয়নে খেলার মাঠ তৈরি করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী বিতর্কিত সাবেক ডিবিপ্রধান হারুনসহ পুলিশের আট কর্মকর্তাকে বরখাস্ত এলজিআরডি মন্ত্রী মঈন খানের শারীরিক অবস্থার উন্নতি যুবসমাজ যেকোনো জাতির প্রাণশক্তি: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়াতে সাংবাদিকতা ও নেতৃত্বে সাফল্য । গাজীপুরের কৃতী সন্তান হাজ্বী মোহাম্মদ দেলোয়ার হোসেন সরকার অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন। অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি পদে পুনর্নির্বাচিত মোহাম্মাদ আবদুল মতিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ চারু ইন্টেরিয়র এন্ড আর্কিটেক্টস দেশব্যাপী দ্রুতই বিস্তৃতি ও জনপ্রিয় হয়ে উঠছে বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

বেক্সিমকো গ্রুপের মানিলন্ডারিং মামলার তদন্ত প্রতিবেদন নিয়ে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রচারের বিষয়ে সিআইডির বক্তব্য

ইকবাল আলমগীর
প্রকাশকাল : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

বেক্সিমকো গ্রুপের মানিলন্ডারিং মামলার তদন্ত প্রতিবেদন নিয়ে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রচারের বিষয়ে সিআইডির বক্তব্য

সম্প্রতি সাংবাদিক পরিচয়ে পরিচালিত একটি ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত এক পোস্টে বেক্সিমকো গ্রুপের মানিলন্ডারিং মামলাসমূহে সিআইডি কর্তৃক দাখিলকৃত তদন্ত প্রতিবেদন সংক্রান্তে বিভ্রান্তিকর, অসত্য ও ভিত্তিহীন তথ্য প্রচারের বিষয়টি সিআইডির দৃষ্টিগোচর হয়েছে।

বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমানের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে রপ্তানির আড়ালে প্রায় ৯৭ মিলিয়ন মার্কিন ডলার অর্থপাচারের অভিযোগে দায়েরকৃত ১৭টি মামলার তদন্ত কার্যক্রম দ্রুততম সময়ে সম্পন্ন করে সিআইডি প্রতিটি মামলায় সালমান এফ রহমানসহ মোট ২৮ জনকে অভিযুক্ত করে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করে। বর্তমানে বিজ্ঞ আদালতে ১৭ টি মামলা বিচারাধীন রয়েছে।

তদন্তকালে অভিযুক্তদের বিপুল পরিমাণ স্থাবর সম্পত্তি শনাক্ত করে আইনানুগ প্রক্রিয়ায় ক্রোক করা হয়। ক্রোককৃত সম্পদের মধ্যে রয়েছে প্রায় ৫,৮১৭.৫১৯ শতাংশ স্থাবর সম্পত্তি, ঢাকার গুলশান-২ এলাকায় দুটি ফ্ল্যাট, ধানমন্ডিতে একটি ১৫ তলা ভবন, দুটি ৪ তলা ভবন এবং দুটি ৩ তলা ভবন।

উল্লেখ্য, বিগত সরকারের আমলে বিদেশে অর্থপাচারের অভিযোগে আলোচিত শীর্ষ ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে গৃহীত তদন্তসমূহের মধ্যে বেক্সিমকো গ্রুপের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে সিআইডিই সর্বপ্রথম তদন্ত সম্পন্ন করে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করে। সিআইডির এরূপ অনবদ‍্য অর্জন নিয়ে অপতথ‍্য ছড়ালে সিআইডি ভবিষ‍্যতে গুরুত্বপূর্ণ অপরাধ উদঘাটনে দ্বিধাগ্রস্ত হবে এবং প্রতিষ্ঠানটির স্বাভাবিক সক্ষমতা নষ্ট হবে। অযাচাইকৃত অপতথ‍্য প্রচার না করে পুলিশের ভাল কাজকে উৎসাহিত করা একান্তভাবে কাম‍্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category