• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ১১ শিশুর মৃত্যু জাতিসংঘে প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন নতুন বাংলাদেশের রূপরেখা ডিএমপির উত্তরা ও ডিবি রমনা বিভাগে নতুন ডিসি সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক স্থাপনে নিষেধাজ্ঞা বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন ডিসির দরবারে অসহায়ের ভিড়, সমাধান নিয়ে ফিরছেন হাসিমুখে ওবায়দুল কাদেরের ‘পার্টনার আমলা’ সাবেক সচিব আমিন উল্লাহ নুরীকে পুনর্বাসিত করল ইউনাইটেড গ্রুপ রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ: আইনের শাসন ও গণতন্ত্রের অভিযাত্রা অব্যাহত রাখার তাগিদ ‎চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে—পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

বৈদ্যুতিক শর্ট সার্কিটে কৃষক মোস্তফার স্বপ্ন ছাই, পুড়ে মরল ৪ গরু ও ৪ ছাগল

আবু ইউছুফ মুরাদনগর (কুমিল্লা)
প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

কুমিল্লার মুরাদনগরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক কৃষকের গোয়ালঘর পুড়ে চারটি গরু ও চারটি ছাগলের মৃত্যু হয়েছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক মোস্তফা। আকস্মিক এ ঘটনায় নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি।

বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার জাহাপুর ইউনিয়নের বল্লভদী গ্রামের বল্লভদী চকের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে হঠাৎ কৃষক মোস্তফার গোয়ালঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। গবাদিপশুর ডাক ও আগুনের তাপ টের পেয়ে পরিবারের সদস্যরা ও স্থানীয়রা ছুটে এলেও আগুনের তীব্রতা এত বেশি ছিল যে, গোয়ালঘরের ভেতরে থাকা গরু ও ছাগলগুলোকে বের করে আনা সম্ভব হয়নি।

পরে আগুন নিয়ন্ত্রণে এলে গোয়ালঘরের ভেতর থেকে চারটি গরু ও চারটি ছাগল পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করা হয়।

ক্ষতিগ্রস্ত কৃষক মোস্তফা বলেন, ‘গবাদিপশুগুলোই ছিল আমার পরিবারের আয়ের প্রধান সম্বল। রাতের মধ্যে চোখের সামনে সব শেষ হয়ে গেল। এখন আমি একেবারে নিঃস্ব হয়ে পড়েছি।’ এ সময় কান্নায় ভেঙে পড়েন তিনি।

পরিবারের দাবি, অগ্নিকাণ্ডে গবাদিপশু ও গোয়ালঘরসহ তাদের প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারকে দ্রুত সরকারি সহায়তা ও ক্ষতিপূরণের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category