• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ১১ শিশুর মৃত্যু জাতিসংঘে প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন নতুন বাংলাদেশের রূপরেখা ডিএমপির উত্তরা ও ডিবি রমনা বিভাগে নতুন ডিসি সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক স্থাপনে নিষেধাজ্ঞা বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন ডিসির দরবারে অসহায়ের ভিড়, সমাধান নিয়ে ফিরছেন হাসিমুখে ওবায়দুল কাদেরের ‘পার্টনার আমলা’ সাবেক সচিব আমিন উল্লাহ নুরীকে পুনর্বাসিত করল ইউনাইটেড গ্রুপ রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ: আইনের শাসন ও গণতন্ত্রের অভিযাত্রা অব্যাহত রাখার তাগিদ ‎চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে—পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

মিজানুর রহমান
প্রকাশকাল : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে সরকার। অন্য কোনো দেশের মতো নয়, আমরা বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত করতে চাই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে বক্তব্যকালে এমনটা জানান তিনি।

 

প্রধানমন্ত্রী বলেন, নারীদের স্বনির্ভর ও শিক্ষিত হিসেবে গড়ে তোলা হবে উল্লেখ করে তিনি বলেন, দেশ ও দেশের মানুষের ভাগ্য পরিবর্তন বিএনপি সরকারের লক্ষ্য। জনগণের সামনে দেয়া ওয়াদা পালন করছে সরকার। তবে দেশকে এগিয়ে নিতে হলে দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে। মানুষকে সঠিকভাবে তৈরি করতে না পারলে দেশকে কাঙ্ক্ষিত স্থানে নেয়া সম্ভব নয়।

 

বিভ্রান্তি সৃষ্টিকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, অতীত বিবেচনা করে বিভ্রান্তিকারীদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। আজকে যারা নানা কথা বলে জনগণকে বিভ্রান্ত করেছে, বিগত ১৭ বছরে তারা রাজপথে ছিল না। এ সময় যারা এখন সংস্কারের কথা বলে তারা গত ১৭ বছর কোথায় ছিল বলেও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category