• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মেধা, সততা ও মানবিক মূল্যবোধে দেশ গড়ার আহ্বান ডেপুটি স্পীকারের তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১০১ দক্ষিণ কেরানীগঞ্জে ককটেল তৈরির বিপুল কাঁচামাল ও ৯ হাজার মুখোশ উদ্ধার; যুবলীগ নেতা গ্রেপ্তার সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় জাতিসংঘে সর্বসম্মত প্রস্তাব পাস দেশ মেরামতে থ্রি-আর কৌশল অনুসরণ করছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ‎নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে—পানিসম্পদ মন্ত্রী মতলব উত্তরে ‘মধ্য লুধুয়া পাটোয়ারী বাড়ী তরুণ সংঘ’ নামে সামাজিক সংগঠন এর আত্মপ্রকাশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ১১ শিশুর মৃত্যু জাতিসংঘে প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন নতুন বাংলাদেশের রূপরেখা ডিএমপির উত্তরা ও ডিবি রমনা বিভাগে নতুন ডিসি

যাত্রাবাড়ী থানায় রিমান্ডে থাকা নারী আসামির পলায়ন

মিজানুর রহমান
প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা থেকে এক নারী আসামি পালিয়ে গিয়েছে।

পলাতক আসামির নাম–মিতু আক্তার। তিনি যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় তিনদিনের রিমান্ডে ছিলেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু।

পুলিশ সূত্রে জানা গেছে, মিতু আক্তার যাত্রাবাড়ী থানায় হওয়া একটি হত্যা মামলার আসামি। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নেওয়া হয়।

পুলিশের ভাষ্য, বৃহস্পতিবার ভোরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মিতু আক্তার থানা থেকে পালিয়ে যান।

 

তবে কীভাবে তিনি থানা থেকে পালিয়ে গেলেন এবং এ সময় দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ভূমিকা কী ছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। পলাতক ওই আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানিয়েছেন যাত্রাবাড়ী থানার ওসি।

এ বিষয়ে অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি, ডেমরা জোন) মহসিন মাসুদ জানান, তিনদিনের রিমান্ড শেষে আজ মিতুকে আদালতে হাজির করার কথা ছিল। কিন্তু তার আগেই তিনি পুলিশ হেফাজত থেকে পালিয়ে যান। তাকে খুঁজে বের করতে পুলিশ তল্লাশি চালাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category