• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
চার হাজার ৫৯৯ ইউনিয়নে খেলার মাঠ তৈরি করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী বিতর্কিত সাবেক ডিবিপ্রধান হারুনসহ পুলিশের আট কর্মকর্তাকে বরখাস্ত এলজিআরডি মন্ত্রী মঈন খানের শারীরিক অবস্থার উন্নতি যুবসমাজ যেকোনো জাতির প্রাণশক্তি: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়াতে সাংবাদিকতা ও নেতৃত্বে সাফল্য । গাজীপুরের কৃতী সন্তান হাজ্বী মোহাম্মদ দেলোয়ার হোসেন সরকার অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন। অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি পদে পুনর্নির্বাচিত মোহাম্মাদ আবদুল মতিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ চারু ইন্টেরিয়র এন্ড আর্কিটেক্টস দেশব্যাপী দ্রুতই বিস্তৃতি ও জনপ্রিয় হয়ে উঠছে বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

অস্ট্রেলিয়ার ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা রহমান –

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশকাল : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর এলিজা রহমান। একই সভায় কাউন্সিলর ভিন্স ফেরেরি মেয়র নির্বাচিত হয়েছেন। ৮ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত ক্যামডেন কাউন্সিলের সাধারণ সভায় কাউন্সিলরদের ভোটে তারা নতুন মেয়র ও ডেপুটি মেয়র হিসেবে নির্বাচিত হন।

বাংলাদেশি-অস্ট্রেলিয়ান কমিউনিটির জন্য এলিজা রহমানের এই অর্জন বিশেষভাবে গর্বের। অস্ট্রেলিয়ার স্থানীয় সরকার ব্যবস্থায় গুরুত্বপূর্ণ নেতৃত্বের এই পর্যায়ে একজন বাংলাদেশি বংশোদ্ভূত নারীর উঠে আসা নতুন প্রজন্মের জন্যও অনুপ্রেরণার দৃষ্টান্ত।

২০২৪ সালের স্থানীয় সরকার নির্বাচনে ক্যামডেন কাউন্সিলের নর্থ ওয়ার্ড থেকে এলিজা রহমান নির্বাচিত হন। একই ওয়ার্ড থেকে নির্বাচিত অন্য দুই কাউন্সিলর হলেন ভিন্স ফেরেরি ও ড. আবহা সুরি। ক্যামডেন কাউন্সিলে নর্থ, সেন্ট্রাল ও সাউথ, এই তিনটি ওয়ার্ডে মোট নয়জন কাউন্সিলর রয়েছেন।

ডেপুটি মেয়র নির্বাচিত হওয়ার আগে এলিজা রহমান কাউন্সিলর হিসেবে ক্যামডেনের স্থানীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করে আসছিলেন। বহুসাংস্কৃতিক সমাজ ও অভিবাসী কমিউনিটির সঙ্গে তাঁর সম্পৃক্ততাও রয়েছে। তিনি Multilingual Community and Culture Inc.-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন হিসেবে কাজ করছেন, যা সিডনির সামাজিক বৈচিত্র্য উদযাপন এবং অভিবাসীদের সহায়তায় কাজ করে।

এসবিএস বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এলিজা রহমান বাংলাদেশি হিসেবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে সেতুবন্ধন তৈরির এবং অস্ট্রেলিয়ার বহুসাংস্কৃতিক সমাজে বাংলাদেশি সংস্কৃতিকে তুলে ধরার প্রত্যয়ের কথা জানিয়েছেন।

এলিজা রহমানের সঙ্গে মেয়র হিসেবে দায়িত্ব নিয়েছেন কাউন্সিলর ভিন্স ফেরেরি। তিনিও ২০২৪ সালের স্থানীয় সরকার নির্বাচনে নর্থ ওয়ার্ড থেকে প্রথমবারের মতো ক্যামডেন কাউন্সিলর নির্বাচিত হন।

নতুন মেয়র ও ডেপুটি মেয়রের নেতৃত্বে ক্যামডেনের দ্রুত বর্ধনশীল স্থানীয় সরকার এলাকার উন্নয়ন, অবকাঠামো, কমিউনিটি সেবা, পরিকল্পনা ও ভবিষ্যৎ প্রবৃদ্ধি নিয়ে কাউন্সিলের কার্যক্রম এগিয়ে যাবে।

ক্যামডেন কাউন্সিলের আওতায় তিনটি ওয়ার্ডে নয়জন নির্বাচিত কাউন্সিলর রয়েছেন। কাউন্সিলরদের দায়িত্বের মধ্যে স্থানীয় এলাকার দীর্ঘমেয়াদি উন্নয়ন, পরিকল্পনা, কমিউনিটির প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ এবং ক্যামডেনের ভবিষ্যৎ সমৃদ্ধির জন্য অগ্রাধিকার নির্ধারণ অন্তর্ভুক্ত।

এলিজা রহমানের ডেপুটি মেয়র নির্বাচিত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশিদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে। তাঁর এই অর্জনকে অনেকেই অস্ট্রেলিয়ার মূলধারার স্থানীয় সরকার ও জনসেবায় বাংলাদেশি নারীদের অগ্রযাত্রার একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে দেখছেন।

বাংলাদেশি কমিউনিটির প্রত্যাশা, নতুন দায়িত্বে এলিজা রহমান তাঁর অভিজ্ঞতা, নেতৃত্ব ও নিষ্ঠার মাধ্যমে ক্যামডেনের বৈচিত্র্যময় জনগোষ্ঠীর কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং বাংলাদেশি-অস্ট্রেলিয়ান কমিউনিটির সঙ্গে মূলধারার সমাজের সম্পর্ক আরও শক্তিশালী করবেন।

ক্যামডেনের নতুন মেয়র কাউন্সিলর ভিন্স ফেরেরি এবং ডেপুটি মেয়র কাউন্সিলর এলিজা রহমানকে অভিনন্দন। বিশেষ করে বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে ডেপুটি মেয়র এলিজা রহমানের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তাঁর এই সাফল্য আরও অনেক বাংলাদেশি তরুণ-তরুণীকে অস্ট্রেলিয়ার জনসেবা ও নেতৃত্বে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category