• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
চার হাজার ৫৯৯ ইউনিয়নে খেলার মাঠ তৈরি করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী বিতর্কিত সাবেক ডিবিপ্রধান হারুনসহ পুলিশের আট কর্মকর্তাকে বরখাস্ত এলজিআরডি মন্ত্রী মঈন খানের শারীরিক অবস্থার উন্নতি যুবসমাজ যেকোনো জাতির প্রাণশক্তি: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়াতে সাংবাদিকতা ও নেতৃত্বে সাফল্য । গাজীপুরের কৃতী সন্তান হাজ্বী মোহাম্মদ দেলোয়ার হোসেন সরকার অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন। অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি পদে পুনর্নির্বাচিত মোহাম্মাদ আবদুল মতিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ চারু ইন্টেরিয়র এন্ড আর্কিটেক্টস দেশব্যাপী দ্রুতই বিস্তৃতি ও জনপ্রিয় হয়ে উঠছে বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

নেপালের বন্যার্তদের সহায়তায় ক্যাম্পবেলটাউনে ফান্ডরেইজিং অনুষ্ঠান

হাজ্বী মোহাম্মদ দেলোয়ার হোসেন সরকার সিডনি, অস্ট্রেলিয়া প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সম্প্রতি নেপালে ঘটে যাওয়া ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ক্যাম্পবেলটাউনের মিন্টু তে একটি মানবিক ফান্ডরেইজিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার মন্ত্রী এনালগ চেন্থিবং ফেডারেল এমপি ডেভিড মন্টি, ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের মেয়র ডার্সি লাউন্ড, ডেপুটি মেয়র মাসুদ চৌধুরী, কাউন্সিলর মসুদ খালিল, আশিকুর রহমান এশ, কমিউনিটি ব্যক্তিত্ব শফিকুল আলম, ড. সিরাজুল হক, সাংবাদিক ও কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল মতিন , নাঈম আব্দুল্লাহ হাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন সরকারসহ স্থানীয় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং নেপালের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা নেপালের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন এবং দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়াতে অস্ট্রেলিয়ার বহুজাতিক কমিউনিটির প্রতি আহ্বান জানান। বক্তারা মানবিক সহায়তা, পারস্পরিক সহযোগিতা এবং কমিউনিটির ঐক্যের গুরুত্ব তুলে ধরেন।

ফান্ডরেইজিং কার্যক্রমে উপস্থিত অতিথি ও কমিউনিটির সদস্যরা আন্তরিকভাবে সহযোগিতা করেন। অনুষ্ঠানে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ সংগ্রহ করা হয়, যা নেপালের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল অতিথি, দাতা ও কমিউনিটি সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category