২৫ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৪টায় মতলব উত্তরের ‘মধ্য লুধুয়া পাটোয়ারী বাড়ী তরুণ সংঘ’ শিক্ষা, শান্তি, মানবতা ও আগামীর প্রয়োজনে আমরা এ শ্লোগানে সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়। শুক্রবার বাদ জুম্মা মিলাদ ও দোয়ার মাধ্যমে সংগঠনের পক্ষ দোয়া কামনা করেন। এতে অত্র গ্রামের সকল মুসল্লী উপস্থিত ছিলেন।
সংগঠনের সদস্য এম. পারভেজ পাটোয়ারী ও সাইদুর খান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ নুরুজ্জামান লিটন পাটোয়ারী, মোঃ রেহানউদ্দীন খান, সমাজসেবক মোকাদ্দেস পাটোয়ারী, সাহাবুদ্দিন খান।
এদিন সংগঠনটির আত্মপ্রকাশ উপলক্ষে ১জন নারী শিক্ষার্থী ও ৩ জন অসহায় পরিবারকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তব্যে অতিথিদের মধ্যে লিটন পাটোয়ারী বলেন, মধ্য লুধুয়া পাটোয়ারী বাড়ী তরুণ সংঘের এ সূচনা খুবই ভালো উদ্যোগ। আমার পক্ষ থেকে এ সংগঠনের সকল সদস্যদের সাধুবাদ জানাই। কারণ বর্তমানে এ তথ্যপ্রযুক্তির যুগে যুব সমাজ মোবাইলে আসক্ত হয়ে পড়ছে। নানাধরণের অপরাধের সাথে জড়িত হয়ে পড়ছে। আমি মনে করি এ সংগঠনের মাধ্যমেই সে ভয়ানক পথ থেকে তাদের নিয়ে আসা সম্ভব। আজ যুবসমাজ মাদকাসক্ত হয়ে পড়ছে। ইভটিজিং, সমাজের নানা অসঙ্গতি এ সংগঠনের মাধ্যমে সমাধান দেওয়া সম্ভব। তিনি আরো বলেন, মানবকল্যাণ একটি মহৎ কাজ। আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা:) এ সংগঠন করেছেন। শান্তির লক্ষ্যে, সমাজের অপরাধ নির্মূলে সংগঠনের মাধ্যমে তা প্রতিহত করা সম্ভব।
বক্তব্যে যুবসমাজের উদ্দেশ্যে সমাজসেবক মোকাদ্দেস পাটোয়ারী বলেন, একটি সমাজকে সকলধরণের অপরাধ, দুর্নীতি ও মাদকমুক্ত করতে যুবসমাজের একতার কোন বিকল্প নেই। কারণ যুবসমাজ ছাড়া কোন সমাজে অপরাধ নির্মূল করা সম্ভব নয়। তাই আমি বলবো সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মানবসেবার মাধ্যমে এ সংগঠন অনেক দূর এগিয়ে যাবে।
সংগঠনের সদস্যরা হলেন— এম.পারভেজ পাটোয়ারী, সাইদুর খান, রেজাউল করিম, সাব্বির খান, সেলিম পাটোয়ারী, সোহেল পাটোয়ারী, সাইফুল ইসলাম, বাবু পাটোয়ারী, মাসুদ পাটোয়ারী, সজিব পাটোয়ারী, কাশেম, ইকবাল খান, রুহুল আমিন পাটোয়ারী, ওমান পাটোয়ারী, বাদল পাটোয়ারী, জুয়েল হোসাইন, হাসান পাটোয়ারী, সাফায়েত, ইমন, জাকির, শাকিল পাটোয়ারী, ডালিম পাটোয়ারী, নূর মোহাম্মদ পাটোয়ারী রনি, সনি খান, জুমান, আহম্মেদ সুমন, মাহাবুব আলম মিরাজ, রিয়াজ হোসাইন, নাঈম পাটোয়ারী, রবিউল খান, রুবেল, সৌরভ, রাশেদ, ফয়সাল, আসিফ, রিয়াদ মাহমুদ রনি, মারুফ হাসান, নুরুজ্জামান, সোহাগ গাজী, রকিবুল ইসলাম, মিনহাজ, শাকিল হোসেন, রিফাত পাটোয়ারী, তানজিল, সাঈদ ফরহাদ, রবিন ভূঁইয়া, শিহাব খান, সাফিন, তানভির হোসাইন, মিহির খান, আরিয়ান খান, সিয়াম পাটোয়ারী, শুভ্র।
এ সংগঠনের লক্ষ্য মানবিক কাজে এগিয়ে আশা, গ্রামের বর্তমান ছাত্র/ছাত্রীদের অন্তর্নিহিত সম্ভাবনাময় গুণাবলী বিকাশের পরিবেশ সৃষ্টিতে সহযোগিতা করা ও তাদের নৈতিক মূল্যবোধ, দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করে সুনাগরিক হিসেবে গড়ে তোলায় ভূমিকা রাখা। সমাজের সকল ধরণের দুর্নীতি, অসঙ্গতি ও মাদকের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখা। বাল্যবিবাহ, বৃক্ষরোপণ কর্মসূচি, সৃষ্টিশীল, সামাজিক মানুষ ও সুনাগরিক সৃষ্টির লক্ষে স্কুল-কলেজে বিভিন্ন কর্মশালা যেমন- বিতর্ক, কুইজ, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিনামূল্যে তথ্য সেবা ও সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন। গ্রামের/ইউনিয়নের অসহায় দুঃস্থ, ছাত্র-ছাত্রীসহ সকল শ্রেণীর মানুষের যে কোন প্রয়োজনে/বিপদে সর্বাত্মক সহযোগিতা করা। বিশেষ করে ভর্তি পরীক্ষার্থীদের জন্য গাইডলাইন সুনিশ্চিত করা, দুস্থদের চিকিৎসার জন্য অর্থ, স্বেচ্ছায় রক্তদান, ত্রাণ কার্যক্রম ইত্যাদি।