অস্ট্রেলিয়ার সিডনিতে ‘দ্য ইউনিক সিটিজেন’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু এবং আনলিমিটেড বারবিকিউ সম্পন্ন।
ফাউন্ডার চেয়ারম্যান হাজ্বী মোহাম্মদ দেলোয়ার হোসেন সরকার
শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সহযোগিতা ও মানবিক সেবার মাধ্যমে কমিউনিটির পাশে থাকার প্রত্যয়
সিডনি, অস্ট্রেলিয়া | ৪ অক্টোবর ২০২৬
অস্ট্রেলিয়া প্রতিনিধি:
বিশ্ব দর্পণ নিউজ
অস্ট্রেলিয়ার সিডনিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন নন-প্রফিট কমিউনিটি অর্গানাইজেশন ‘দ্য ইউনিক সিটিজেন’। ৪ অক্টোবর ২০২৬ আয়োজিত সংগঠনটির লঞ্চ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কমিউনিটি লিডার, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, গবেষক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
লঞ্চ অনুষ্ঠানে ‘দ্য ইউনিক সিটিজেন’-এর লক্ষ্য ও উদ্দেশ্য, কার্যপ্রণালী, ভবিষ্যৎ পরিকল্পনা এবং কমিউনিটির উন্নয়নে সংগঠনটির সম্ভাব্য ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সহযোগিতা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, মানবিক সহায়তা এবং বিভিন্ন সেবামূলক কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে থাকার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি বহুসাংস্কৃতিক সমাজে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধকে সামনে রেখে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি এবং প্রয়োজনের সময় মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে ‘দ্য ইউনিক সিটিজেন’ ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাম্পবেলটন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র জনাব মাসুদ চৌধুরী, কাউন্সিলর আশিকুর রহমান এশ, কমিউনিটি লিডার পারভেজ খান ,মঞ্জু তালুকদার, কমিউনিটি লিডার কামাল পাশা, কমিউনিটি লিডার মিস্টার হান্নানসহ বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত অতিথি ও কমিউনিটি প্রতিনিধিরা।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমিউনিটি লিডার ড. ওয়ালি আহমেদ, AB TV এর মাসুম বিল্লাহ, বয়েজ অব সিডনির অর্ক হাসান, কমিউনিটি ও রাজনৈতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ এবং BSS-এর সাংবাদিক আতাউর রহমান , জনাব দিদার, সেলিমা বেগম ,আলমগির ইসলাম, জনাব হান্নান এবং The Unique Citizen এর ফাউন্ডার চেয়ারম্যান হাজ্বী মোহাম্মদ দেলোয়ার দীর্ঘ পোর্টফোলিও পাঠ করেন বিশিষ্ট নেত্রী জনাবা কাশফি আছমা আলম।
বক্তারা সংগঠনটির উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে কমিউনিটির মানুষের কল্যাণে বিভিন্ন কার্যক্রম গ্রহণের ক্ষেত্রে সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা
লঞ্চ অনুষ্ঠানে ‘দ্য ইউনিক সিটিজেন’-এর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হয়। বিশেষ করে শিক্ষা ও প্রশিক্ষণ, স্বাস্থ্যসচেতনতা, সামাজিক সহযোগিতা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, মানবিক সহায়তা এবং কমিউনিটির প্রয়োজনভিত্তিক বিভিন্ন সেবামূলক উদ্যোগ গ্রহণের বিষয়গুলো গুরুত্ব পায়।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, সংগঠনটির মূল লক্ষ্য হচ্ছে মানুষের মধ্যে সহযোগিতার পরিবেশ তৈরি করা এবং সমাজের বিভিন্ন পর্যায়ের মানুষের অংশগ্রহণের মাধ্যমে একটি সহযোগিতামূলক ও মানবিক কমিউনিটি গড়ে তোলা।
ফাউন্ডার ও চেয়ারম্যান হাজী মোহাম্মদ দেলোয়ারের প্রত্যয়
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দ্য ইউনিক সিটিজেনের ফাউন্ডার ও চেয়ারম্যান হাজী মোহাম্মদ দেলোয়ার। তিনি অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি, সদস্য, শুভানুধ্যায়ী এবং কমিউনিটির প্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, ‘দ্য ইউনিক সিটিজেন’ কোনো ব্যক্তি বা নির্দিষ্ট গোষ্ঠীর জন্য নয়; বরং কমিউনিটির মানুষের পারস্পরিক সহযোগিতা ও সেবার উদ্দেশ্যে সংগঠনটির কার্যক্রম পরিচালিত হবে। ভবিষ্যতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনটির কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি, বক্তব্য ও মতামতের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে ‘দ্য ইউনিক সিটিজেন’-এর লঞ্চ অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা সংগঠনটির ভবিষ্যৎ কার্যক্রমের সফলতা কামনা করেন।
আমাদের কমিউনিটির লক্ষ্য
দ্য ইউনিক সিটিজেন একটি ঐক্যবদ্ধ, মানবিক, নিরাপদ ও শক্তিশালী কমিউনিটি গড়ে তোলার লক্ষ্যে কাজ করবে। আমাদের প্রধান লক্ষ্যগুলো হলো—
* কমিউনিটির সকল সদস্যের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বৃদ্ধি করা।
* নতুন প্রজন্মকে শিক্ষা, নেতৃত্ব ও সামাজিক কর্মকাণ্ডে উৎসাহিত করা।
* প্রবাসী বাংলাদেশিদের সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধ সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা।
* প্রয়োজনে একে অপরের পাশে দাঁড়িয়ে মানবিক ও সামাজিক সহায়তার ব্যবস্থা করা।
* কমিউনিটির সদস্যদের অধিকার, মর্যাদা ও কল্যাণের জন্য সম্মিলিতভাবে কাজ করা।
* তরুণদের জন্য সুযোগ সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও নেতৃত্বের বিকাশে সহযোগিতা করা।
* অস্ট্রেলিয়ার মূলধারার সমাজের সঙ্গে আমাদের কমিউনিটির সম্পর্ক ও ইতিবাচক অংশগ্রহণ আরও শক্তিশালী করা।
* বিভেদ নয়, বরং ঐক্য, সম্মান, সহমর্মিতা ও পারস্পরিক আস্থার ভিত্তিতে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা।