• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম :
চার হাজার ৫৯৯ ইউনিয়নে খেলার মাঠ তৈরি করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী বিতর্কিত সাবেক ডিবিপ্রধান হারুনসহ পুলিশের আট কর্মকর্তাকে বরখাস্ত এলজিআরডি মন্ত্রী মঈন খানের শারীরিক অবস্থার উন্নতি যুবসমাজ যেকোনো জাতির প্রাণশক্তি: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়াতে সাংবাদিকতা ও নেতৃত্বে সাফল্য । গাজীপুরের কৃতী সন্তান হাজ্বী মোহাম্মদ দেলোয়ার হোসেন সরকার অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন। অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি পদে পুনর্নির্বাচিত মোহাম্মাদ আবদুল মতিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ চারু ইন্টেরিয়র এন্ড আর্কিটেক্টস দেশব্যাপী দ্রুতই বিস্তৃতি ও জনপ্রিয় হয়ে উঠছে বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

এবিজেএর নির্বাচন ঘিরে উৎসবমুখর প্রস্তুতি, কমিশনে তিন বিশিষ্ট ব্যক্তিত্ব –

আন্তর্জাতিক ডেক্স
প্রকাশকাল : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

২৫ অক্টোবর রেড রোজ ফাংশন সেন্টারে নির্বাচন, সদস্য ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিত থাকার আহ্বান

অস্ট্রেলিয়ায় প্রবাসী লেখক, সাংবাদিক ও শিক্ষাবিদদের অন্যতম ফেডারেল সংগঠন অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (এবিজেএ) ২০২৬ সালের নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করবেন তিন বিশিষ্ট ব্যক্তিত্ব। তাঁরা হলেন প্রফেসর ড. ওয়ালি উল ইসলাম, ড. সাবরিন ফারুকী ওএএম এবং প্রফেসর ড. মোহাম্মাদ মিজানুর রহমান।

আগামী ২৫ অক্টোবর ২০২৬, রোববার দুপুর ১২টায় সিডনির রেড রোজ ফাংশন সেন্টারে সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি চলছে। সংগঠনের সদস্যদের মধ্যে নির্বাচন ও বার্ষিক সাধারণ সভাকে ঘিরে আগ্রহ তৈরি হয়েছে।

এবিজেএর নির্বাচন সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচন কমিশনের সদস্য হিসেবে তিন বিশিষ্ট ব্যক্তিত্বের অন্তর্ভুক্তি এবারের নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক। তাঁদের নেতৃত্বে নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম পরিচালিত হবে।

সংগঠনের গণতান্ত্রিক চর্চা, সদস্যদের অংশগ্রহণ এবং প্রাতিষ্ঠানিক কার্যক্রমকে আরও সুসংহত করার ক্ষেত্রে এবারের নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আগামী ২৫ অক্টোবর দুপুর ১২টায় রেড রোজ ফাংশন সেন্টারে অনুষ্ঠিতব্য এ আয়োজনকে সফল করতে সংগঠনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। এবিজেএর সব সদস্য এবং আমন্ত্রিত অতিথিদের নির্ধারিত সময়ে উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত ও সফল করার আহ্বান জানানো হয়েছে।

শুধু আর্থিকভাবে হালনাগাদ সদস্যরাই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ এবং প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ অক্টোবর ২০২৬।

সংগঠনের সভাপতি মোহাম্মাদ আবদুল মতিন ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ এবিজেএর সব সদস্য এবং আমন্ত্রিত অতিথিদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য আন্তরিক আহ্বান জানিয়েছেন।

তাঁরা আশা প্রকাশ করেন, সবার সক্রিয় অংশগ্রহণ, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের নির্বাচন ও বার্ষিক সাধারণ সভা সফল হবে এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category