বিগত অর্থবছরের হিসাব পর্যালোচনা, বহুসাংস্কৃতিক সম্প্রদায়ের কল্যাণ ও পারিবারিক সহিংসতা প্রতিরোধে কাজ অব্যাহত রাখার অঙ্গীকার
অস্ট্রেলিয়া প্রতিনিধি: হাজ্বী মোহাম্মদ দেলোয়ার হোসেন সরকার |
বিশ্ব দর্পণ নিউজ
সিডনি, ১১ অক্টোবর ২০২৬: অস্ট্রেলিয়ার কালচারাল ডাইভার্সিটি নেটওয়ার্ক ইনকরপোরেটেডের (Cultural Diversity Network Inc.) ২০২৫–২০২৬ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন ও আর্থিক হিসাব নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১১ অক্টোবর ২০২৬, Auburn কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের কর্মকর্তা, বোর্ড সদস্য, আমন্ত্রিত অতিথি, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং কমিউনিটির সদস্যরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সংগঠনের প্রেসিডেন্ট ও সেক্রেটারি ড. সাবরিন ফারুকী, ভাইস প্রেসিডেন্ট লিন্ডা সুন , ট্রেজারার সাদিয়া তাবাসসুম, বোর্ডের মেম্বার ড. নাটাসা হার্ডিং, বোর্ড অব ডিরেক্টরসের সদস্য জ্যাকুলিন উইলিয়াম এবং বোর্ড সদস্য এরিলিন ডনেলিসহ অনেকে বক্তব্য রাখেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর আশিকুর রহমান Ash , THE UNIQUE CITIZEN ( Non Profit Community Organization)এর Founder Chairman এবং গাজীপুর এসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার কনভেনর Hajii Mohammad Daloar সহ অনেকে।
Singer Jowel কে পুরস্কার দেওয়া হয় একটি সুন্দর গান গাওয়ার জন্য।
আর্থিক হিসাব ও বার্ষিক কার্যক্রম পর্যালোচনা
অনুষ্ঠানে ২০২৫–২০২৬ অর্থবছরের আর্থিক হিসাব, সংগঠনের কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে উপস্থিত সদস্য ও অতিথিদের সঙ্গে আলোচনা করা হয়। সংগঠনের কার্যক্রমের স্বচ্ছতা, জবাবদিহি এবং বহুসাংস্কৃতিক সমাজে ইতিবাচক ভূমিকা রাখার গুরুত্ব আলোচনায় উঠে আসে।
বক্তারা সাংস্কৃতিক বৈচিত্র্যকে সম্মান জানানো, বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সমাজের প্রয়োজনীয় ক্ষেত্রে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকার
সংগঠনের সেক্রেটারি ড. সাবরিনা ফারুকী তাঁর বক্তব্যে বলেন, বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক সমস্যার সমাধানে কাজ করা কালচারাল ডাইভার্সিটি নেটওয়ার্কের অন্যতম লক্ষ্য। বিশেষ করে পারিবারিক সহিংসতা (Domestic Violence) প্রতিরোধ এবং সমাজের মানুষের প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে সংগঠনটি কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখবে।
এ ধরনের কার্যক্রম সফল করতে তিনি সংশ্লিষ্ট ব্যক্তি, সংগঠন ও কমিউনিটির সদস্যদের সহযোগিতা কামনা করেন। বহুসাংস্কৃতিক সমাজে নিরাপদ, সহানুভূতিশীল ও সহযোগিতাপূর্ণ পরিবেশ গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের ওপরও গুরুত্ব দেওয়া হয়।
বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সম্মাননা
অনুষ্ঠানের আরেকটি উল্লেখযোগ্য দিক ছিল বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের ক্রেস্ট ও উপহার প্রদান। সম্মাননা প্রাপ্তদের মধ্যে সংগঠনের উপদেষ্টা কামাল পাশা এবং কাউন্সিলর আশিকুর রহমান উল্লেখযোগ্য ছিলেন। কমিউনিটির উন্নয়ন ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত ব্যক্তিদের সম্মান জানাতে এ উদ্যোগ নেওয়া হয়।
সাংস্কৃতিক পরিবেশনা ও কমিউনিটির অংশগ্রহণ
আনুষ্ঠানিক আলোচনা ও বক্তব্যের পাশাপাশি অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনারও আয়োজন করা হয়।এ সময় উপস্থিত দর্শক ও অতিথিরা সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন। অনুষ্ঠানে উল্লেখযোগ্যসংখ্যক দর্শক ও কমিউনিটির সদস্যদের সমাগম ঘটে।
BBQ এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে
অনুষ্ঠানটি বহুসাংস্কৃতিক সমাজে পারস্পরিক সম্প্রীতি, সামাজিক দায়বদ্ধতা এবং কমিউনিটির মানুষের মধ্যে সম্পর্ক জোরদার করার একটি উপলক্ষ হিসেবে বিবেচিত হয়।
কালচারাল ডাইভার্সিটি নেটওয়ার্ক ইনকরপোরেটেডের এ আয়োজনের মধ্য দিয়ে সংগঠনের বিগত অর্থবছরের কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যতে সামাজিক কল্যাণ, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।