• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
চার হাজার ৫৯৯ ইউনিয়নে খেলার মাঠ তৈরি করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী বিতর্কিত সাবেক ডিবিপ্রধান হারুনসহ পুলিশের আট কর্মকর্তাকে বরখাস্ত এলজিআরডি মন্ত্রী মঈন খানের শারীরিক অবস্থার উন্নতি যুবসমাজ যেকোনো জাতির প্রাণশক্তি: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়াতে সাংবাদিকতা ও নেতৃত্বে সাফল্য । গাজীপুরের কৃতী সন্তান হাজ্বী মোহাম্মদ দেলোয়ার হোসেন সরকার অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন। অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি পদে পুনর্নির্বাচিত মোহাম্মাদ আবদুল মতিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ চারু ইন্টেরিয়র এন্ড আর্কিটেক্টস দেশব্যাপী দ্রুতই বিস্তৃতি ও জনপ্রিয় হয়ে উঠছে বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

অস্ট্রেলিয়াতে সাংবাদিকতা ও নেতৃত্বে সাফল্য । গাজীপুরের কৃতী সন্তান হাজ্বী মোহাম্মদ দেলোয়ার হোসেন সরকার অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন।

বিশ্ব দর্পণ অস্ট্রেলিয়া প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

অস্ট্রেলিয়ায় বসবাসরত গাজীপুরের কালীগঞ্জের গর্বিত সন্তান হাজ্বী মোহাম্মদ দেলোয়ার হোসেন সরকার অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় আমরা গাজীপুর ও কালীগঞ্জবাসীর পক্ষ থেকে তাঁকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।তিনি একাধারে শিক্ষাবিদ,উদ্ভিদ রোগ বিষয়ক গবেষক, লেখক, কলামিস্ট, সাংবাদিক,ব‍্যব্যবসায়ী,কমিউনিটি ব্যক্তিত্ব ও রাজনীতিবিদ ।

তিনি স্ট‍্যাডি অস্ট্রেলিয়া ইডুকেশন উইথ ভিসা ও ইন্টারন্যাশনাল স্টুডেন্টস রিকরুইটিং এজেন্সির প্রধান নির্বাহী এবং ট্রান্স ন্যাশনাল স্টাডিজ অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট অব বিজনেস অ্যান্ড টেকনোলজির বাংলাদেশ কেম্পাসের অধ‍্যক্ষ।

তিনি গাজীপুর এসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার ফাউন্ডার সভাপতি এবং দি ইউনিক সিটিজেন এর ফাউন্ডার চেয়ারম্যান ।

তিনি বাংলাদেশ এসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার শিক্ষা বিষয়ক সম্পাদক এবং কানেক্ট বাংলাদেশ ইন্টারন্যাশনাল এর বোর্ড মেম্বার ও মিডিয়া কমিউনিকেশন সেক্রেটারি ।

আমরা মহান আল্লাহর কাছে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ-সমৃদ্ধি ও কর্মময় জীবনের সাফল্য কামনা করি। একই সঙ্গে আমরা প্রত্যাশা করি, তিনি সততা, নিষ্ঠা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে সংগঠনের নিয়ম-নীতি ও গঠনতন্ত্র অনুসরণ করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন এবং সাংবাদিকদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও পেশাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

তাঁর এই অর্জন গাজীপুর ও কালীগঞ্জবাসীর জন্য আনন্দ ও গর্বের বিষয়। আমরা বিশ্বাস করি, তাঁর নতুন দায়িত্ব পালনের মাধ্যমে অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে।

হাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন সরকারের জন্য রইল আন্তরিক অভিনন্দন, শুভকামনা ও অফুরন্ত ভালোবাসা।

🌿 জয় হোক সাংবাদিকতার, শক্তিশালী হোক সাংবাদিকদের ঐক্য।

— বিশ্ব দর্পণ পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category