• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
চার হাজার ৫৯৯ ইউনিয়নে খেলার মাঠ তৈরি করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী বিতর্কিত সাবেক ডিবিপ্রধান হারুনসহ পুলিশের আট কর্মকর্তাকে বরখাস্ত এলজিআরডি মন্ত্রী মঈন খানের শারীরিক অবস্থার উন্নতি যুবসমাজ যেকোনো জাতির প্রাণশক্তি: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়াতে সাংবাদিকতা ও নেতৃত্বে সাফল্য । গাজীপুরের কৃতী সন্তান হাজ্বী মোহাম্মদ দেলোয়ার হোসেন সরকার অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন। অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি পদে পুনর্নির্বাচিত মোহাম্মাদ আবদুল মতিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ চারু ইন্টেরিয়র এন্ড আর্কিটেক্টস দেশব্যাপী দ্রুতই বিস্তৃতি ও জনপ্রিয় হয়ে উঠছে বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ইকবাল আলমগীর
প্রকাশকাল : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

প্রেস রিলিজ

সংসদের আগামী অধিবেশনেই সৌর বিদ্যুৎ উৎপাদন সংক্রান্ত আইন পাস হবে- বিদ্যুৎ মন্ত্রী

ইকবাল আলমগীর :

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, সংসদের আগামী অধিবেশনেই ছাদভিত্তিক সৌর বিদ্যুৎ উৎপাদন বিষয়ে আইন পাস হবে। আজ রাজধানীতে নিউএইজ পত্রিকা আয়োজিত এক রাউন্ড টেবিল বৈঠকে বিদ্যুৎ মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে উদ্ভুত জ্বালানি ও বিদ্যুৎ সমস্যা রাতারাতি সমাধান হবে না। কিন্তু জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ সহনীয় রাখতে সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে; জনকল্যাণে সরকারের চেস্টা অব্যাহত আছে।

চলমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট সংকট মোকাবিলা এবং দেশের সার্বিক জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার বদ্ধপরিকর। এই লক্ষ্যে জনস্বার্থ সুরক্ষায় সরকার পদক্ষেপ গ্রহণ করেছে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধজনিত বৈশ্বিক সংকটের কারণে উদ্ভূত জ্বালানি সংকট সংক্রান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরুপায় হয়েই সরকার প্রয়োজনীয় ক্ষেত্রে ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। জনগণের জ্বালানির ঘাটতির চাপ কমাতে এই পদক্ষেপ নিতে হয়েছে।একটি দায়িত্বশীল নির্বাচিত রাজনৈতিক সরকার হিসেবে নাগরিকদের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। জনগণও প্রত্যাশা করে যে কোন ভাবে জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকুক। এজন্য যেকোনো পরিস্থিতিতে দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এই লক্ষ্যে চাহিদা বিবেচনায় আরো FSRU (Floating Storage and Regasification Unit) বা ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা সরবরাহ ঘাটতি দূর করতে সহায়ক ভূমিকা পালন করবে।

উদ্ভূত যেকোনো সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবিলা করা বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার। নাগরিক জীবন সচল ও স্বস্তিদায়ক রাখতে নানা ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জন্য সৌর বিদ্যুতের উপর বিশেষ অগ্রাধিকার আরোপ করেছে সরকার। ভালুকায় ডোমেস্টিক রুফ টপ প্রোগ্রাম চালু করেছে। এর মাধ্যমে ঘরে ঘরে সৌর বিদ্যুতের আগ্রহ তৈরি হবে।

সোলার প্যানেল এর মান নিয়ন্ত্রণ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন,দেশের বাজারে সোলার পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণে এই সরকার সজাগ, সচেতন এবং সক্রিয় রয়েছে। জনস্বার্থ রক্ষায় বিশেষ নজরদারি থাকবে।

মন্ত্রী আশাপ্রকাশ করেন, আগামী পার্লামেন্টে সোলার আইন পাশ হবে। মন্ত্রী উল্লেখ করেন, ইতিমধ্যে স্থানীয় সরকার, স্বাস্থ্য বিভাগ, জেলা প্রশাসন সবাইকে নির্দেশনা দেয়া হয়েছে সোলার সিস্টেম ব্যবহার করার জন্য। ইতিমধ্যে স্থানীয় পর্যায়ে সোলার সিস্টেম স্থাপন করার জন্য ৮৬০০ সার্ভিস প্রোভাইডার এনলিস্ট করা হয়েছে। তিনি বলেন সোলার বিদ্যুতের মাধ্যমে দেশে কর্মসংস্থানের সুযোগও তৈরি হচ্ছে।

জ্বালানি মন্ত্রী বলেন, সরকার সবসময় জনগণের পাশে রয়েছে এবং দেশের সার্বিক জ্বালানি নিরাপত্তা বজায় রাখতে সর্বাত্মক কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category