ফেনীতে এক ব্যতিক্রমধর্মী “Meet & Greet” অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শিক্ষাবিদ, সাংবাদিক, নারী নেত্রী ও পেশাজীবী নেতৃবৃন্দ অংশ নিয়ে দেশের বর্তমান প্রেক্ষাপট, প্রবাসীদের ভূমিকা এবং আগামীর সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. হাসানাত হুসাইন, MBE, বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেসক্লাবের জেনারেল সেক্রেটারি জনাব আইয়ুব ভূইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন Voice for Global Bangladeshis (BfGB)-র Executive Director (Ottawa) এবং মাবিয়া নজির ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম হুমায়ুন পাটওয়ারী এবং সঞ্চালনা করেন বাংলাদেশ কলেজ টিচার্স এসোসিয়েশন, ফেনীর সেক্রেটারি মোরশেদ হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, সৌদি আরব পুর্বান্চল বিএনপির সহসভাপতি আনোয়ার হোসেন রতন, রোটারী ইন্টারনেশনালের সাবেক ডেপুটি গভর্নর তোফাজ্জল হোসেন পাটোয়ারী হিমু, ফেনী জেলা জামায়াতে ইসলামীর আমীর আবদুল হান্নান, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফেনী জেলা আমীর একরামুল হক ভূঁইয়া, জেলা মহিলাদলের সহসভাপতি জান্নাতুল ফেরদৌস মিতা ও সাধারণ সম্পাদক জয়নব বানু, আইনজীবী সমিতির এডভোকেট পার্থ পাল চৌধুরী, প্রথম আলোর সিনিয়র সাংবাদিক আবু তাহের, সাংবাদিক ইউনিয়নের সভাপতি ছিদ্দিক আল মামুন, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মাসুম বিল্লাহ, বাংলাদেশ শিক্ষক সমিতির সেক্রেটারি আলমগীর চৌধুরী, প্রাইমারি শিক্ষক সমিতির মহাসচিব মহিউদ্দিন খন্দকার, কলেজ শিক্ষক সমিতির সভাপতি জনাব ফারুক, ডিজএবিলিটি সাপোর্ট সোসাইটির সিইও আফতাব মমিন, দৃষ্টি প্রতিবন্ধী সংগঠনের নাসিরুদ্দিন ভূঁইয়া সবুজ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদস্য শরীফুল ইসলাম অপু, ব্যবসায়ী সমিতির নির্বাহী সদস্য ওসমান গনি রাসেল, তরুণ আবিষ্কারক আসিফ, নারী উদ্যোক্তা আয়েশা আক্তার ডলী, ঐক্যবদ্ধ মানবিক পরিবারের সভাপতি ফখরুল ইসলাম রিপন, প্রবাসী কল্যাণ ট্রাস্টের সভাপতি শরীফসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ, নারী নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিগণ।