• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় নতুন উপসর্গ ৮১৮ জনের ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের জরুরি বার্তা জুলাই গণ অভ্যুত্থান মানবতাবিরোধী অপরাধের মামলায় জাফর ইকবাল আসামি একযোগে ডিএমপির ১২ কর্মকর্তাকে বদলি যে পাঁচ মন্ত্রণালয় ও বিভাগ নতুন সচিব পেল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ২০ আগস্ট অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য, দক্ষতা উন্নয়ন ও গবেষণা সহযোগিতা জোরদারে গুরুত্ব – খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী প্রদানকারী সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার স্কুলছাত্রীকে ধর্ষণ, কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে মামলা ৫ আগস্ট কীভাবে আন্দোলনকারীদের কাছে ‘৩৬ জুলাই’ হয়ে উঠল

হামদর্দ পাবলিক কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়, প্রবেশপত্র বিতরণ ও দোয়া অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত

সালাম মাহমুদ
প্রকাশকাল : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

সালাম মাহমুদ :

হামদর্দ পাবলিক কলেজের এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায়, প্রবেশপত্র বিতরণ ও দোয়া অনুষ্ঠান ২৫ জুন ২০২৬ বাংলামোটরে অবস্থিত হামদর্দ বাংলাদেশের প্রধান কার্যালয়ের ড. হাকীম মো. ইউসুফ হারুন ভূঁইয়া মিলনায়তনে সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ্) বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও কলেজের প্রতিষ্ঠাতা ড. হাকীম মো. ইউসুফ হারুন ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর, পরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর; অধ্যাপক ডা. ময়নাল হোসেন, কলেজ পরিদর্শক, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়; অধ্যাপক ডা. অজয় দেব, পরীক্ষা নিয়ন্ত্রক ও ডিন, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং হামদর্দ বাংলাদেশের সম্মানিত পরিচালকবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক কামরুন নাহার হারুন এবং দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জনাব মো. নজরুল ইসলাম।
প্রধান অতিথি কলেজের প্রতিষ্ঠাতা মহোদয় ড. হাকীম মো. ইউসুফ হারুন ভূঁইয়া শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “সুশিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে নিজেকে গড়ে তুলে দেশ ও সমাজের কল্যাণে আত্মনিয়োগ করাই হবে তোমাদের প্রকৃত সাফল্য।”
গভর্নিং বডির সভাপতি মহোদয় অধ্যাপক কামরুন নাহার হারুন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আত্মবিশ্বাস, অধ্যবসায় ও সততার সঙ্গে এগিয়ে গেলে তোমরাই একদিন পরিবার, প্রতিষ্ঠান ও দেশের গর্ব হয়ে উঠবে।”
পবিত্র কোরআন তিলাওয়াত, গীতা পাঠ, হামদ ও নাতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে অতিথিবৃন্দ পরীক্ষার্থীদের হাতে প্রবেশপত্র ও শিক্ষা উপকরণ তুলে দেন। পরীক্ষা-সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও পুরস্কার বিতরণ করেন। এছাড়াও অনুষ্ঠানে ২০২৬ সালের কলেজ ম্যাগাজিনের দ্বিতীয় সংস্করণ ‘বিকশিত প্রাঙ্গণ’-এর মোড়ক উন্মোচন করা হয়।
বিদায়ী পরীক্ষার্থীদের সাফল্য ও সার্বিক মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশ-এর সহকারী পরিচালক, আবু ইউছুফ মো. আব্দুল হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category