• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী প্রদানকারী সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার স্কুলছাত্রীকে ধর্ষণ, কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে মামলা ৫ আগস্ট কীভাবে আন্দোলনকারীদের কাছে ‘৩৬ জুলাই’ হয়ে উঠল শনির আখড়ায় ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ‘বিদেশি অতিথিদের সামনে নাস্তানাবুদ হওয়া আমাকে ব্যথিত করেছে’ গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী সিডনির মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ইন্দোনেশীয় মুসলিম নারী নূরহায়াতি নিহত, বাংলাদেশি মাহবুবুল হক এখনও লাইফ সাপোর্টে অসুস্থ ইলিয়াস কাঞ্চন, কী হয়েছে তাঁর? দেশে ফিরলেন ১৫ মাস পর এমবাপ্পে কি আসছেন ঢাকায়? যা জানালেন প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক মাদক চোরাচালানের ঝুঁকিতে বাংলাদেশ, প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন মোয়াজ্জেম হোসেন আলাল

সালাম মাহমুদ
প্রকাশকাল : শনিবার, ২৭ জুন, ২০২৬

আন্তর্জাতিক মাদক চোরাচালানের ঝুঁকিতে বাংলাদেশ, প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন মোয়াজ্জেম হোসেন আলাল।
সালাম মাহমুদ : আন্তর্জাতিক মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে “এন্ট্রি ড্রাগ সোসাইটি” আয়োজিত মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন) অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ বর্তমানে মাদকের ভয়াবহ ঝুঁকির মধ্যে রয়েছে।
তিনি বলেন, এশিয়ার তিনটি প্রধান মাদক উৎপাদন ও চোরাচালান অঞ্চল— গোল্ডেন ট্রায়াঙ্গল (মিয়ানমার, লাওস ও থাইল্যান্ড), গোল্ডেন ক্রিসেন্ট (ইরান, আফগানিস্তান ও পাকিস্তান) এবং গোল্ডেন ওয়েজ-এর মাঝামাঝি অবস্থানে থাকায় আন্তর্জাতিক মাদক ব্যবসায়ী চক্র বাংলাদেশকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করছে।
আলাল বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদক প্রতিরোধে সরকার, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সমাবেশে বক্তারা মাদক চোরাচালান রোধে সীমান্ত নজরদারি জোরদার, মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে দেশব্যাপী কার্যকর কর্মসূচি গ্রহণের আহ্বান জানান।
এ সময় এন্ট্রি ড্রাগ সোসাইটির নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি এবং বিপুলসংখ্যক সচেতন নাগরিক সমাবেশে অংশ নেন।
সংগঠনের সভাপতি মোঃ আল হাদী এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেন এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, ডেইলি নিউনেশন এর উপদেষ্টা সম্পাদক ও লেখক কলামিস্ট সৈয়দ তোশাররফ আলী, ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, শিক্ষক নেতা অধ্যাপক শফিকুল ইসলাম, জাতীয় মানবাধিকার পরিষদ এর চেয়ারম্যান প্রিন্সিপাল এ এস এম মোস্তফা কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম তাজুল ইসলাম, সোসাইটির কোষাধ্যক্ষ প্রদীপ কুমার পাল, যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন ফুয়াদ, সাংগঠনিক সম্পাদক এম এইচ প্রিন্স, কাজী আবির আসলাম, আয়াতুল্লাহ আকতার, মতিউর রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category