• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ১১ শিশুর মৃত্যু জাতিসংঘে প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন নতুন বাংলাদেশের রূপরেখা ডিএমপির উত্তরা ও ডিবি রমনা বিভাগে নতুন ডিসি সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক স্থাপনে নিষেধাজ্ঞা বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন ডিসির দরবারে অসহায়ের ভিড়, সমাধান নিয়ে ফিরছেন হাসিমুখে ওবায়দুল কাদেরের ‘পার্টনার আমলা’ সাবেক সচিব আমিন উল্লাহ নুরীকে পুনর্বাসিত করল ইউনাইটেড গ্রুপ রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ: আইনের শাসন ও গণতন্ত্রের অভিযাত্রা অব্যাহত রাখার তাগিদ ‎চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে—পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

১ জুলাই উদ্বোধন ইঙ্গেলবার্নে বাংলাদেশি স্বাদের নতুন ঠিকানা ‘আপ্যায়ন রেস্টুরেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশকাল : রবিবার, ২৮ জুন, ২০২৬

১ জুলাই উদ্বোধন ইঙ্গেলবার্নে বাংলাদেশি স্বাদের নতুন ঠিকানা ‘আপ্যায়ন রেস্টুরেন্ট –

আন্তর্জাতিক ডেস্ক: সিডনির ইঙ্গেলবার্নে আগামী ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে নতুন বাংলাদেশি রেস্টুরেন্ট ‘আপ্যায়ন রেস্টুরেন্ট’। ১/৪৪ অক্সফোর্ড রোড, ইঙ্গেলবার্নে অবস্থিত রেস্টুরেন্টটি বাংলাদেশি ঐতিহ্যবাহী খাবারের স্বাদ ও গুণগত মান বজায় রেখে হালাল খাবার পরিবেশন করবে।

রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের জন্য কাচ্চি বিরিয়ানি, মোরগ পোলাও, তেহারি, ভুনা খিচুড়ি, গরুর রেজালা, মাটন কোরমা, চিকেন নেহারি, হালিম, ভর্তার সমাহার, ইলিশ মাছ, চিংড়ি মালাইকারি, বিভিন্ন ধরনের ভাজি ও তরকারির পাশাপাশি ফুচকা, চটপটি, ঝালমুড়ি, দই-ফুচকা, সামুচা, সিঙ্গারা এবং নানা স্বাদের মুখরোচক খাবার পরিবেশন করা হবে। এছাড়া থাকবে বিভিন্ন ধরনের মিষ্টান্ন, পায়েস, জর্দা, বোরহানি ও দেশীয় পানীয়।

এ উপলক্ষে রবিবার (২৮ জুন) বিকেলে স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন মোজাম্মেল হক ভুঁইয়া। সংক্ষিপ্ত আলোচনায় তিনি খাবারের গুণগত মান, স্বাস্থ্যসম্মত পরিবেশ এবং ভোক্তাদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ, কাউন্সিলর আশিকুর রহমান অ্যাশ, শাপলা সুইটের পরিচালক গিয়াসউদ্দিন, মেজবান রেস্টুরেন্ট ও ঢাকা সুইটের পরিচালক জুনায়েদ মোহাম্মদ, কন্টিনেন্টাল সুপার মার্কেটের পরিচালক ফেরদৌস হোসেন সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, এইচ এম আরজুর পরিচালনাধীন থাই বার্ন রেস্টুরেন্ট নতুন পরিচয়ে ‘আপ্যায়ন রেস্টুরেন্ট’ হিসেবে যাত্রা শুরু করছে। নতুন এই উদ্যোগের পরিচালক জুয়েল এম জাকারিয়া জানান, প্রবাসী বাংলাদেশিদের কাছে দেশের আসল স্বাদ পৌঁছে দেওয়ার পাশাপাশি সকল সম্প্রদায়ের মানুষের জন্য মানসম্মত ও সুস্বাদু হালাল খাবার পরিবেশন করাই তাদের লক্ষ্য।

তিনি আশা প্রকাশ করেন, আপ্যায়ন রেস্টুরেন্ট ইঙ্গেলবার্ন ও আশপাশের এলাকায় বাংলাদেশি খাবারপ্রেমীদের একটি অন্যতম গন্তব্যস্থলে পরিণত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category